Share this link via
Personality Websites!
475796
9320
(তারিখে মদীনা দামেশক, ৩/৫১৭, ৫১৮)
سُبْحٰنَ الله! আমার আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শান কত মহান...!! তবে আমরা কেন বলব না:
اِصالتِ کل امامتِ کل سِیادَتِ کل اِمارتِ کل
حکومتِ کل وِلایتِ کل خُدا کے یہاں تمہارے لیے
ইসালাতে কুল ইমামতে কুল সিয়াদাতে কুল ইমারাতে কুল
হুকুমতে কুল বিলায়াতে কুল খোদা কে ইয়াহাঁ তুমহারে লিয়ে
(ওয়াসায়িলে বখশিশ, পৃষ্ঠা: ৩৪৮)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
শুনে নাও...! আমি হলাম আল্লাহ পাকের হাবীব
হাদীসে পাকের বিখ্যাত কিতাব তিরমিযী শরীফে হাদীসে পাকে রয়েছে; সাহাবীয়ে রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا বর্ণনা করেন: একবার সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان জড়ো ছিলেন এবং প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আগমনের অপেক্ষা করছিলেন। এই সময় তাঁরা ইলমি আলোচনা শুরু করলেন। ওদিকে প্রিয় আক্বা, রাসূলে খোদা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمও তাশরীফ আনলেন। তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যখন সাহাবীদের নিকটবর্তী হলেন তখন থেমে গেলেন এবং তাঁদের আলোচনা শুনতে লাগলেন। কী কথা হচ্ছিল? * একজন সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ বললেন: কত আশ্চর্যের বিষয়; আল্লাহ পাক হযরত ইব্রাহীম عَلَیْہِ السَّلَام কে আপন খলীল বানিয়েছেন * দ্বিতীয় জন বললেন: কত বিস্ময়ের বিষয় যে, আল্লাহ পাক মূসা عَلَیْہِ السَّلَام কে কলীম বানিয়েছেন * তৃতীয় জন বললেন: কত আশ্চর্যজনক বিষয়; আল্লাহ পাক হযরত ঈসা عَلَیْہِ السَّلَام কে রূহুল্লাহ ও কালিমাতুল্লাহ বানিয়েছেন * চতুর্থ সাহাবী বললেন: কত আশ্চর্যের বিষয়; আল্লাহ পাক হযরত আদম عَلَیْہِ السَّلَام কে সফিউল্লাহ বানিয়েছেন।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami