Share this link via
Personality Websites!
475793
9320
প্রিয় ইসলামী ভাইয়েরা! আয়াতে করীমার উপর একটু চিন্তা করুন! আল্লাহ পাক ইরশাদ করেছেন:
وَ رَفَعَ بَعْضَهُمْ دَرَجٰتٍؕ-
(পারা ৩, সূরা বাকারা, আয়াত ২৫৩)
কানযুল ঈমানের অনুবাদ: এবং কেউ এমনও আছেন, যাঁকে সবার উপর মর্যাদাসমূহে উন্নীত করেছেন।
এখানে দেখুন! আল্লাহ পাক এটি তো বলে দিলেন যে, মাহবুবে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সকল নবীদের থেকে শ্রেষ্ঠ, কিন্তু তিনি তাঁর নাম মোবারক উল্লেখ করেননি। এর মধ্যে কী হিকমত রয়েছে...? এটিও একটি ঈমানদীপ্ত বিষয়। ওলামায়ে কিরাম বলেন: নামের প্রয়োজন সেখানে হয়, যেখানে এই শানের দ্বিতীয় কেউ বিদ্যমান থাকে। যদি এই শানের মালিক কেবল একজনই হন, তবে নাম নেওয়ার প্রয়োজন হয় না, এমনিতেই বিষয়টি বুঝে আসে।
সহজ উদাহরণ দিয়ে আরয করি; যদি আমি বলি: * আমার সৃষ্টিকর্তা তিনি, যিনি এই আসমান সৃষ্টি করেছেন। আপনারা বুঝে যাবেন আমি কার কথা বলছি; আসমান সৃষ্টিকারী সত্তা কেবল একজনই, সুতরাং নাম নেওয়ার প্রয়োজন নেই। * আমি বলি: আমাকে রিযিক দানকারী তিনিই, যিনি সমস্ত জগতকে রিযিক দেন। আপনারা বুঝে যাবেন; সবাইকে লালনকারী, সবার সৃষ্টিকর্তা, সবার রিযিকদাতা শুধুমাত্র আল্লাহ পাক; দ্বিতীয় কেউ নেই। সুতরাং নাম না নিলেও মনোযোগ একদিকেই যাবে। জানা গেল; যখন এই শানওয়ালা সত্তা কেবল একজনই হন তখন নাম নেওয়ার প্রয়োজন হয় না। তাই আল্লাহ পাক * হযরত আদম عَلَیْہِ السَّلَام এর শান আলোচনা করার সময় নাম নিয়েছেন * হযরত নূহ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami