Share this link via
Personality Websites!
475792
9320
শ্রেষ্ঠত্ব না আগে কেউ পেয়েছে, না ভবিষ্যতে কেউ পাবে। আল্লাহ পাক কুরআনে করীমে ইরশাদ করেন:
تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلٰى بَعْضٍۘ-مِنْهُمْ مَّنْ كَلَّمَ اللّٰهُ وَ رَفَعَ بَعْضَهُمْ دَرَجٰتٍؕ-
(পারা ৩, সূরা বাকারা, আয়াত ২৫৩)
কানযুল ঈমানের অনুবাদ: এঁরা রাসূল, আমি তাঁদের মধ্যে এককে অপরের উপর শ্রেষ্ঠ করেছি। তাঁদের মধ্যে কারো সাথে আল্লাহ কথা বলেছেন এবং কেউ এমনও আছেন, যাঁকে সবার উপর মর্যাদাসমূহে উন্নীত করেছেন।
এই আয়াতে করীমায় স্পষ্টভাবে বলা হয়েছে:
وَ رَفَعَ بَعْضَهُمْ دَرَجٰتٍؕ-
অর্থাৎ একজন নবী এমন, যাঁকে সমস্ত আম্বিয়ায়ে কিরাম عَلَیْهِمُ السَّلَام এর উপর বহু স্তরের উচ্চতা দান করা হয়েছে। ইলমে তাফসীরের সমস্ত ওলামায়ে কিরাম এ বিষয়ে একমত, বরং ইমাম রাযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: সকল উম্মতের এই বিষয়ে ঐক্য রয়েছে যে, এই একজন নবী যাঁকে সবার উপর ফযীলত দেওয়া হয়েছে, এর দ্বারা উদ্দেশ্য আমার ও আপনার আক্বা, মুহাম্মদে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم।
(তাফসীরে কবীর, পারা ৩, সূরা বাকারা, ২৫৩নং আয়াতের পাদটীকা, ২/৫২১)
এজন্যই তো আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন:
سب سے اَوْلیٰ و اَعْلیٰ ہمارا نبی سب سے بالا و والا ہمارا نبی
خَلْق سے اَوْلیا، اَوْلیا سے رُسُل اور رسولوں سے اعلیٰ ہمارا نبی
সব সে আউলা ও আলা হামারা নবী
সব সে বালা ও ওয়ালা হামারা নবী
খলক্ব সে আউলিয়া, আউলিয়া সে রুসুল
অওর রসুলোঁ সে আলা হামারা নবী
(হাদায়িকে বখশিশ, পৃষ্ঠা: ১৩৮)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami