Share this link via
Personality Websites!
475805
9320
সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان কতই না সৌভাগ্যবান ছিলেন যে, অসুস্থ হলে উভয় জগতের সরদার, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সেবা করার জন্য তাশরীফ আনতেন...!!
سرِ بالیں انہیں رحمت کی ادا لائی ہے حال بگڑا ہے تو بیمار کی بن آئی ہے
সারে বালীঁ উনহে রহমত কী আদা লায়ী হে
হাল বিগড়া হে তো বিমার কী বন আয়ী হে
হযরত সাদ رَضِیَ اللهُ عَنْہُ বলেন: তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমার বুকের উপর হাত রাখলেন। এমন উৎকর্ষমণ্ডিত হাত...!! বাহ! এর শীতলতা আমি অন্তরে অনুভব করলাম।
হায়! এই সৌভাগ্য কখনো যেন আমরা গোলামদেরও নসীব হয়ে যায়...!!
دِل کرو ٹھنڈا مرا، وہ کفِ پا چاند سا سینے پہ رکھ دو ذرا تم پہ کروڑوں درود
দিল করো ঠাণ্ডা মেরা, ওহ কফে পা চাঁদ সা
সিনে পে রাখ দো যারা তুম পে করোরো দরুদ
যাই হোক! হযরত সাদ رَضِیَ اللهُ عَنْہُ এর বুকে হাত রাখলেন, এরপর ইরশাদ করলেন: তোমার হার্টের রোগ হয়েছে, হারিস সাকাফীর কাছে যাও। তিনি চিকিৎসক; তাকে বলো যেন আজওয়া খেজুর বিচি সহ পিষে তোমাকে (তার পেস্ট বানিয়ে) পান করায়। এতেই আরোগ্য হবে। (আবু দাউদ, কিতাবুত তিব, পৃষ্ঠা: ৬১০, হাদীস: ৩৮৭৫)
মুসলিম শরীফের হাদীসে পাক। হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ বর্ণনা করেন: একদিন প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মুসলমান এবং অমুসলিমের রূহ কবয হওয়ার অবস্থা বর্ণনা করলেন। ইরশাদ করলেন: যখন মুমিনের রূহ কবজ করা হয় তখন আসমানের ফেরেশতারা বলেন: আজ জমিন থেকে কত চমৎকার সুগন্ধ আসছে! আর যখন অমুসলিমের রূহ শরীর থেকে বের করা হয় তখন তা থেকে দূর্গন্ধ ছড়িয়ে পড়ে;
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami