Share this link via
Personality Websites!
475804
9320
হাদীসে পাকের বিখ্যাত কিতাব তিরমিযী, ইবনে মাজাহ এবং মুসনাদে ইমাম আহমদ এর রেওয়ায়ত; একদিন প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: “নিশ্চয়ই আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। নিশ্চয়ই আসমান মড়মড় করে উঠল এবং এর হক আছে যে, সে মড়মড় করবে; কারণ আসমানে ৪ আঙুল পরিমাণ জায়গাও এমন নেই যেখানে কোনো ফেরেশতা কপাল ঠেকিয়ে রাব্বে করীমের দরবারে সিজদা করছে না।”
(তিরমিযী, কিতাবয যুহুদ, পৃষ্ঠা: ২৩১২, হাদীস: ২৩১২)
دُور و نزدیک کے سننے والے وہ کان کانِ لعلِ کرامت پہ لاکھوں سلام
দূর ও নযদীক কে সুন্নে ওয়ালে ওহ কান
কানে লালে কারামত পে লাখো সালাম
(হাদায়িকে বখশিশ, পৃষ্ঠা: ৩০০)
ব্যাখ্যা: প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুবারক কানগুলোর মুজিযা হলো যে, তিনি দূর ও নিকট থেকে সমানভাবে শোনেন। এমন মুবারক কান, যা সম্মান ও মহত্বের মুক্তার উৎস, সেই মুবারক কানের প্রতি লক্ষ লক্ষ সালাম হোক।
এখন স্পর্শ শক্তির প্রতি একটু চিন্তা করুন! হযরত সাদ বিন আবি ওয়াক্কাস رَضِیَ اللهُ عَنْہُ বিখ্যাত সাহাবীয়ে রাসূল, আশারায়ে মুবাশশারার (জান্নাতের সুসংবাদ পাওয়া ১০জন সাহাবী) অন্তর্ভুক্ত। তিনি বর্ণনা করেন: একবার আমি অসুস্থ হয়ে পড়লাম, প্রিয় নবী, মাক্কী-মাদানী, মুহাম্মাদে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সেবা করার জন্য তাশরীফ আনলেন।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami