Share this link via
Personality Websites!
475803
9320
বছরের পথ জমিন থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত; এখন মোট ৮৫ হাজার বছরের দূরত্ব হলো * এরপর সিদরাতুল মুনতাহা থেকে আরশের হিজাবসমূহ পর্যন্ত কত দূরত্ব তা কেউ জানে না।
কিন্তু গতির অবস্থা দেখুন! তখনও বিছানা মুবারক গরম, দরজার শিকল নড়ছে; অর্থাৎ দুনিয়ার সবচেয়ে দ্রুতগতির জিনিসের যে সফরে ২ ঘণ্টা লাগছে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তার চেয়েও অনেক গুণ বেশি সফর অতিক্রম করে কয়েক সেকেন্ডের মধ্যে ফিরেও এসেছেন।
سُبْحٰنَ الله! আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কী চমৎকার বলেছেন...!! তিনি লিখেন:
شانِ خدا! نہ ساتھ دے، اُن کے خِرام کا وہ بَاز
سِدْرَہ سے تا زمیں جسے نَرْم سِی اِک اُڑان ہے
শানে খোদা! না সাথ দে, উন কে খিরাম কা ওহ বায
সিদরা সে তা জমিঁ জিসে নরম সী এক উড়ান হে
(হাদায়িকে বখশিশ, পৃষ্ঠা: ১৭৯)
ব্যাখ্যা: শান্ত ও ধীর পদক্ষেপে গর্ব ও নম্রতার সাথে চলাকে ‘খিরাম’ বলা হয়। আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলছেন: মেরাজের রাতে রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তো ‘খিরাম’ ফরমাচ্ছিলেন; অর্থাৎ ধীর ও শান্ত পদক্ষেপে গর্ব ও নম্রতার সাথে যেমন বর চলে, তেমন চলছিলেন। কিন্তু খোদার শান দেখুন! এতদসত্ত্বেও সেই শাহবাজ অর্থাৎ হযরত জিব্রাঈল عَلَیْہِ السَّلَام, যিনি চোখের পলকের সামান্য উড্ডয়নে সিদরা থেকে জমিনে এবং জমিন থেকে সিদরায় পৌঁছে যান, যাঁর নিজের গতি এত চমৎকার, তিনি মুস্তফা জানে রহমত صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুবারক গতির সাথী হতে পারেননি। যদি হুযূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিজের নূরানী ও নবুওয়াতী গতিতে উড়াল দিতেন তবে গতির অবস্থা কী হতো...?
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami