Share this link via
Personality Websites!
475801
9320
প্রিয় ইসলামী ভাইয়েরা! প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর একটি শান আল্লাহ পাক এভাবেও বর্ণনা করেছেন, ইরশাদ হচ্ছে:
لِیَكُوْنَ لِلْعٰلَمِیْنَ نَذِیْرَ ﰳاۙ (۱)
(পারা ১৮, সূরা ফুরকান, আয়াত ১)
কানযুল ঈমানের অনুবাদ: যাতে তিনি সমগ্র জগতের জন্য সতর্ককারী হন।
এই আয়াতে করীমা থেকে প্রমাণিত হলো যে, প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সমগ্র জগতের নবী। এর মধ্যেও মাহবুবিয়্যতের শানের প্রকাশ রয়েছে। আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন: কাজ যত বড় হয়, তার যিম্মাদারীও তত বড় শানওয়ালাকে দেওয়া হয়। আল্লাহ পাক সমস্ত আম্বিয়ায়ে কিরাম عَلَیْهِمُ السَّلَام কে এক একটি সম্প্রদায় বা এক একটি অঞ্চলের নবী বানিয়েছেন কিন্তু রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে এই শান দিয়েছেন যে, যত মাখলুক রয়েছে, যত জগত রয়েছে, তাঁকে সবার নবী বানিয়েছেন। এ থেকে জানা যায় যে, একটি অঞ্চল এবং সমগ্র জগতের মধ্যে যত পার্থক্য, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শান সকল নবীদের শান থেকে ততটাই বেশি।
(ফাতাওয়ায়ে রযবিয়া, ৩০/১৪৫-১৪৬)
প্রিয় ইসলামী ভাইয়েরা! ইমাম ফখরুদ্দীন রাযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অত্যন্ত সুন্দর গবেষণা করেছেন। তিনি লিখেন: (যদিও নবুওয়াত অর্জিত বিষয় নয়, আমলের মাধ্যমে লাভ করা যায় না, এটি আল্লাহ পাকের বিশেষ নির্বাচন। তবে) রাব্বে করীম যাঁদের নবুওয়াতের জন্য নির্বাচিত করেন, এটি জরুরী যে, তাঁরা রূহানী শক্তিতেও এবং শারীরিক শক্তিতেও আপন উম্মত থেকে শ্রেষ্ঠ ও সুউচ্চ হবেন। সুতরাং * আম্বিয়ায়ে কিরাম عَلَیْهِمُ السَّلَام কে গতিও
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami