Share this link via
Personality Websites!
475800
9320
প্রশ্নটি বড়ই অদ্ভূত, অত্যন্ত চমৎকার এবং তথ্যবহুল। এবার উত্তর শুনুন! প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: کَانَ فِیْ عَمَاءٍ অর্থাৎ * যখন এই জমিন ছিল না * আসমান ছিল না * কোনো মাখলুক ছিল না * সেই সময় মেঘসদৃশ একটি বস্তু ছিল, আল্লাহ পাকের গুণাবলীর প্রকাশ সেটির মধ্যে হচ্ছিল।
সেই মেঘসদৃশ বস্তুটি কী ছিল? ওলামায়ে কিরাম ইরশাদ করেন: সেটি ছিল প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নূর; তাতে রাব্বে করীমের সকল গুণাবলীর প্রকাশ ছিল। (মাজমুউ লতিফ উনসী, পৃষ্ঠা: ১৯-২০)
প্রিয় ইসলামী ভাইয়েরা! * এটিই হলো হাবীব ও খলীলের পার্থক্য...! * এটিই হাবীব ও কালীমের পার্থক্য * হাবীবুল্লাহ ও রূহুল্লাহর পার্থক্য...!! হযরত আদম عَلَیْہِ السَّلَام থেকে নিয়ে হযরত ঈসা عَلَیْہِ السَّلَام পর্যন্ত সমস্ত আম্বিয়ায়ে কিরাম عَلَیْہِ السَّلَام * উচ্চ শানওয়ালা * উচ্চ মর্যাদাবান; কিন্তু কুরবান হয়ে যাই! মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শান কী? এই আম্বিয়ায়ে কিরাম عَلَیْهِمُ السَّلَام এর রূহগুলোও যখন সৃষ্টি হয়নি, তার আগেই মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুবারক নূর আল্লাহ পাকের সকল গুণাবলীর বিকাশস্থল হয়ে গিয়েছিল।
تُو ہےخورشیدِرسالت پیارے،چُھپ گئےتیری ضیامیں تارے
انبیا اور ہیں سب مہ پارے، تجھ سے ہی نور لیا کرتے ہیں
তু হে খুরশীদে রিসালাত পিয়ারে, ছুপ গেয়ে তেরী যিয়া মেঁ তারে
আম্বিয়া অওর হে সব মাহ পারে, তুঝ সে হি নূর লিয়া করতে হে
(হাদায়িকে বখশিশ, পৃষ্ঠা: ১১২)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami