Share this link via
Personality Websites!
475799
9320
শানের অবস্থা কী হবে...? (নাযমুদ দুরার, পারা ৭, সূরা মায়েদা, ১১১নং আয়াতের পাদটীকা, ৬/৩৪৩-৩৪৪)
وہ خَتْمُ الْانبیا تشریف فرما ہونے والے ہیں
نبی ہر ایک پہلے سے سُناتا یہ خبر آیا
ওহ খাতমুল আম্বিয়া তাশরীফ ফরমা হোনে ওয়ালে হে
নবী হার এক পেহলে সে সুনাতা ইয়ে খবর আয়া
তিরমিযী শরীফে রেওয়ায়তে রয়েছে; ওলামায়ে কিরাম এই রেওয়ায়তের যে ব্যাখ্যা বর্ণনা করেছেন, সেই ব্যাখ্যাকে সামনে রেখে আমি আপনাদের এই রেওয়ায়ত শুনাচ্ছি। সাহাবীয়ে রাসূল হযরত আবু রাযীন رَضِیَ اللهُ عَنْہُ তিনি প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খেদমতে হাজির হলেন, প্রশ্ন করলেন: اَیْنَ کَانَ اللهُ قَبْلَ اَنْ یَخلُقَ خَلْقَہٗ অর্থাৎ ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! * এখন এই জগত বিদ্যমান, পুরো কায়েনাত বিদ্যমান, এর প্রতিটি অণু-পরমাণুতে আল্লাহ পাকের কুদরত ও গুণাবলীর প্রকাশ দেখা যাচ্ছে। সুউচ্চ পাহাড় দেখলে আল্লাহ পাকের কুদরত মনে পড়ে * ক্ষুদ্র পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত বড় বড় প্রাণীদের দেখলে, তারা সবাই রিযিক পাচ্ছে; এর মধ্যে আল্লাহ পাকের রাজ্জাক হওয়ার গুণাবলীর প্রকাশ দেখা যায় * মায়ের ভালোবাসা দেখলে, বাবার মমতা দেখলে আল্লাহ পাকের রহমতের প্রকাশ দেখা যায় * মোটকথা সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ পাকের গুণাবলীর কোনো না কোনো পর্যায়ে প্রকাশ দেখা যায়। কিন্তু প্রশ্ন হলো; * যখন এই জমিনও ছিল না * আসমানও ছিল না * মাখলুকও ছিল না * মানুষ, জীন এবং ফেরেশতাও ছিল না * কিছুই ছিল না, শুধুমাত্র আল্লাহ পাকের সত্তা ছিল; ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! সেই সময় আল্লাহ পাকের গুণাবলীর প্রকাশ কোথায় হচ্ছিল?
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami