Share this link via
Personality Websites!
475798
9320
ব্যাখ্যা: আল্লাহ পাক প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে এমন অতুলণীয় বানিয়েছেন যে, তাঁর মতো শানওয়ালা দ্বিতীয় কেউ হওয়া সম্ভব নয়। তাঁর শান মাখলুক কী জানবে? তাঁর প্রকৃত শান তো তাঁর রব-ই জানেন। প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আল্লাহ পাকের মাখলুকের শাসক, সমস্ত মাখলুক তাঁর কথা মানতে বাধ্য।
আল্লাহ পাকের নবী হযরত ঈসা عَلَیْہِ السَّلَام অত্যন্ত সুউচ্চ শানওয়ালা নবী। আল্লাহ পাক কুরআনে করীমে জানিয়েছেন যে, তাঁর শান এমন ছিল যে, জন্মগত অন্ধের উপর হাত রাখলে তাকে চোখের জ্যোতি দান করতেন * কুষ্ঠরোগীকে স্পর্শ করলে রূপ-লাবণ্য দান করতেন * মাটি দিয়ে বানানো পাখিকে ফুঁ দিয়ে প্রকৃত পাখি বানিয়ে দিতেন * গায়েবের খবর জানাতেন * মৃতদের জীবিত করতেন। এমন উচ্চ মর্যাদার নবী তিনি ছিলেন।
যখন তিনি عَلَیْہِ السَّلَام নুবুওয়তের বহিঃপ্রকাশ করলেন এবং এমন মহান মুজিযা দেখাতে শুরু করলেন, তখন কেউ তাঁকে জিজ্ঞাসা করল: اَنْتَ هُوَ الْآتِیُ اَمْ نَتَرَجِّىْ آخَرَ অর্থাৎ আপনি এত বড় বড় মুজিযা দেখাচ্ছেন, আপনিই কি সেই নবীয়ে আখিরুজ্জামান (শেষ যমানার নবী) নাকি আমরা আপনি ছাড়া অন্য কারো অপেক্ষা করব?
হযরত ঈসা عَلَیْہِ السَّلَام যে উত্তর দিলেন তা অত্যন্ত ঈমানদীপ্ত বিষয়। বললেন: না...!! আমি সেই মাহবুব নবী নই, আমি তো তাঁর আগমনের সুসংবাদ শোনাতে এসেছি। তবে! আমি আল্লাহ পাকের দানে * অন্ধদের আরোগ্য * কুষ্ঠরোগীদের রূপ-লাবণ্য * এবং মৃতদের পুনরায় জীবন এজন্য দিচ্ছি যাতে মানুষ আমাকে বিশ্বাস করে এবং বুঝে নেয় যে, যখন আগমনের সুসংবাদ শোনানো ব্যক্তিটি এত শানওয়ালা, তবে স্বয়ং আগমনকারীর
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami