Share this link via
Personality Websites!
475293
9319
রয়েছে; একবার প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর বাড়িতে তাশরীফ নিয়ে গেলেন, তিনি খাবার উপস্থাপন করলেন, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তা গ্রহণ করলেন এবং বিশ্রাম নিলেন। এরপর হঠাৎ জাগ্রত হলেন, পবিত্র চেহারায় মুচকি হাসি ছিল। আরয করা হলো: مَا يُضْحِكُكَ يَا رَسُولَ اللهِ ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! কী কারণে মুচকি হাসছেন? ইরশাদ করলেন: আমার উম্মতের একটি দল আমাকে দেখানো হয়েছে, যারা সমুদ্রপথ দিয়ে গিয়ে আল্লাহ পাকের পথে লড়াই করবে। আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমাকেও তাদের মধ্যে অন্তর্ভূক্ত করে দিন! তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দোয়া করলেন এবং ইরশাদ করলেন: তুমি তাদের অন্তর্ভুক্ত।
(বুখারী, পৃষ্ঠা: ১৭০৫, হাদীস: ৭০০২)
অত্যন্ত প্রসিদ্ধ হাদীসে পাকে রয়েছে; হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ সাহাবীয়ে রাসূল ছিলেন, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে হাজির হতেন, হাদীস শুনতেন কিন্তু মনে থাকত না। একদিন প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে হাজির হয়ে আরয করলেন: اِنِّي اَسْمَعُ مِنْكَ حَدِيثًا كَثِيرًا اَنْسَاهُ ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! স্মৃতিশক্তি দুর্বল, আপনার হাদীসগুলো শুনি কিন্তু স্মরণ থাকে না।
سُبْحٰنَ الله! তিনি তো সবকিছুর মালিক; এরূপ ইরশাদ করেননি: আবু হুরায়রা! বাহ্যিক জিনিস তো আমার কাছে চাও তবেই আমি দেব, এটি তো বাহ্যিক সম্পদ নয়, যাও! আল্লাহ পাকের কাছে চাও! না...!! তিনি সবকিছুর মালিক। হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ জানেন যে, সব নেয়ামত আল্লাহ পাক দান করেন কিন্তু তা পাওয়া যায় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুয়ার থেকে। আর মাহবুব
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami