Share this link via
Personality Websites!
475292
9319
* হযরত কাতাদাহ رَضِیَ اللهُ عَنْہُ এর চোখ বেরিয়ে গেল, চোখের মণি হাতে নিয়ে হাজির হলেন। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: কাতাদাহ! ধৈর্য ধরো তবে জান্নাত পাবে। আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! চোখ আমার চাওয়া অনুযায়ী ফিরিয়ে দিন, জান্নাতের জন্য দোয়া করে দিন! তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم চোখটি হাতে নিলেন এবং তার স্থানে রেখে দোয়া করলেন: হে আল্লাহ পাক! কাতাদাহ’র চোখ সুস্থ করে দাও। বর্ণিত আছে: হযরত কাতাদাহ رَضِیَ اللهُ عَنْہُ এর এই চোখটি অন্যটির চেয়েও বেশি ভালো এবং বেশি সুন্দর হয়ে গিয়েছিল। (সিফতুস সাফওয়া, নাম্বার: ৩৫, ১ম অংশ, ১/২৪০)
* হযরত উক্কাশাহ رَضِیَ اللهُ عَنْہُ যুদ্ধের ময়দানে আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমার তলোয়ার ভেঙে গেছে। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم একটি ডাল দিলেন, যখনই তিনি ডালটি ধরলেন তা তলোয়ার হয়ে গেল।(সীরাতু ইবনে হিশাম, ২য় অংশ, ১/২২৩)
* হযরত খুবাইব رَضِیَ اللهُ عَنْہُ এর বাহু বিচ্ছিন্ন হয়ে গেল, তা নিয়ে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে হাজির হলেন। মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم থুথু মুবারক লাগালেন এবং বাহু পুনরায় জুড়ে দিলেন। (কিতাবুশ শিফা, ১ম অধ্যায়, ১ম অংশ, পৃষ্ঠা: ২৪১) * হযরত আব্দুল্লাহ বিন আতিক رَضِیَ اللهُ عَنْہُ এর পা ভেঙে গেল, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে হাজির হলেন। মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হাত মুবারক বুলিয়ে দিলেন, পা আগের চেয়েও বেশি ভালো হয়ে গেল। (বুখারী, পৃষ্ঠা: ১০১৫, হাদীস: ৪০৩৯)
শহীদদের মধ্যে অন্তর্ভূক্ত করে দিলেন
হযরত উম্মে হারাম رَضِیَ اللهُ عَنْہَا সাহাবীয়া ছিলেন এবং প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুহরিম আত্মীয় ছিলেন, তিনি তাঁর বাড়িতে তাশরীফ নিয়ে যেতেন। বুখারী শরীফের হাদীসে পাকে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami