Share this link via
Personality Websites!
475290
9319
আল্লাহ পাক তাঁকে সমস্ত জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। হযরত আনাস رَضِیَ اللهُ عَنْہُ বলেন: প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ঘুরে সেই গ্রাম্য লোকটির দিকে তাকালেন এবং অত্যন্ত চমৎকার ভঙ্গিতে মুচকি হাসলেন, পাশাপাশি ইরশাদ করলেন: এই গ্রাম্য লোকটির চাহিদা পূর্ণ করে দাও। (বুখারী, পৃষ্ঠা: ৮০৭, হাদীস: ৩১৪৮)
!اَللهُ اَكْبَرُ এটিই হলো দানশীলতার ধরন...!! এই শানের দানশীল না কখনো ছিল, না কিয়ামত পর্যন্ত হতে পারে। আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই দানশীলতার শানের উপর গর্ব করে আরয করেন:
سرکار ہم گَنْواروں میں طَرْزِ اَدَب کہاں ہم کو تو بس تمیز یہی بھیک بھر کی ہے
اُفْ بےحیائیاں کہ یہ مُنہ اور تِرے حُضُور ہاں تُو کریم ہے، تِری خُو دَرْگُزَر کی ہے
সরকার হাম গঁওয়ারোঁ মেঁ তর্যে আদাব কাহাঁ
হাম কো তো ব্যস তামীয এহী ভীক ভর কী হে
উফ বে-হায়াইয়াঁ কে ইয়ে মুঁহ অওর তেরে হুযূর
হাঁ তু করীম হে, তেরী খু দরগুযার কী হে
(হাদায়িকে বখশিশ, পৃষ্ঠা: ২২৫-২২৬)
এখন অন্য এক দিক থেকে চিন্তা করুন! আল্লাহ পাক ইরশাদ করেছেন:
وَ اَمَّا السَّآىٕلَ فَلَا تَنْهَرْؕ(۱۰)
(পারা ৩০, সূরা ওয়াদ দোহা, আয়াত ১০)
কানযুল ঈমানের অনুবাদ: এবং ভিক্ষুককে ধমকাবেন না।
سَآئِل শব্দের অর্থ হলো প্রার্থনাকারী। কী প্রার্থনাকারী? * দুনিয়া প্রার্থনাকারী? * আখিরাত প্রার্থনাকারী? * টাকা প্রার্থনাকারী নাকি * জীবন প্রার্থনাকারী? * মুকুট ও সিংহাসন প্রার্থনাকারী নাকি * যোগ্যতা প্রার্থনাকারী? কী প্রার্থনাকারী? কোনো শর্ত এখানে লাগানো হয়নি। এর ফল কী হবে? হে মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! যে কোনো প্রার্থনাকারী হোক, যা ইচ্ছা প্রার্থনা করে, *
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami