Share this link via
Personality Websites!
475289
9319
প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শান দেখুন! আল্লাহ পাক ইরশাদ করেছেন:
وَ اَمَّا السَّآىٕلَ فَلَا تَنْهَرْؕ(۱۰)
(পারা ৩০, সূরা ওয়াদ দোহা, আয়াত ১০)
কানযুল ঈমানের অনুবাদ: এবং ভিক্ষুককে ধমকাবেন না।
হে মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! সাহায্যপ্রার্থীকে দিবেনও, ধমকাবেনও না। কতই না সুন্দর বলেছেন মাওলানা হাসান রযা খাঁন সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ, লিখছেন:
آتا ہے فقیروں پہ اُنہیں پیار کچھ ایسا خُود بھیک دیں اور خُود کہیں منگتا کا بَھلا ہو
আতা হে ফকীরোঁ পে উনহেঁ পেয়ার কুছ এ্যয়সা
খুদ ভীক দেঁ আওর খুদ কাহেঁ মাঙ্গতা কা ভালা হো
(যওকে নাত, পৃষ্ঠা: ২১১)
গ্রাম্য লোককে মুচকি হেসে দেখলেন
হযরত আনাস বিন মালিক رَضِیَ اللهُ عَنْہُ বর্ণনা করেন: একবার আমি মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খেদমতে উপস্থিত ছিলাম, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মোটা পাড়ের একটি চাদর জড়িয়ে রেখেছিলেন। এক গ্রাম্য লোক পেছন থেকে এল এবং হঠাৎ চাদর মুবারক ধরে টান দিল। তিনি বলেন: আমি দেখলাম চাদর মুবারকের পাড় (প্রান্ত) মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুবারক কাঁধের উপর দিয়ে ঘুরে গেল, ফলে তাঁর নরম ও কোমল পবিত্র দেহে দাগ পড়ে গেল।
গ্রাম্য লোকটি বলল: হে মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আল্লাহ পাক যা আপনাকে দিয়েছেন তা থেকে আমাকেও দান করুক!
এখন একটু চিন্তা করুন! মানুষ সাহায্যপ্রার্থী আর এভাবে এসে সাহায্য চাইলো, আমাদের মতো কেউ হলে রাগে লাল হয়ে যেত, এক নিঃশ্বাসে তাকে ১০-১২টি কড়া কড়া কথা শুনিয়ে দিত। কিন্তু কুরবান হয়ে যাই! মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি,
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami