Share this link via
Personality Websites!
475288
9319
অর্থাৎ হে মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমি সবাইকে আপনার দুয়ারের সাহায্যপ্রার্থী বানাব, সবার দৃষ্টি আপনার দিকেই উঠবে, সবাই আপনারই মুখাপেক্ষী হবে। হে প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! সমস্ত মাখলুককে আপনার সাহায্যপ্রার্থী বানানো আমার কাজ, আর যে প্রার্থীই হাজির হবে তার ঝুলি পূর্ণ করে দেওয়া আপনার কাজ।
وہی ربّ ہے جس نے تجھ کو ہمہ تَنْ کرم بنایا ہمیں بھیک مانگنے کو تِرا آستاں بتایا
تجھے حمد ہے خُدایا
ওহী রব হে জিসনে তুঝকো হামাতন করম বানায়া
হামেঁ ভীক মাঙনে কো তেরা আস্তাঁ বাতায়া
তুঝে হামদ হে খুদায়া
(হাদায়িকে বখশিশ, পৃষ্ঠা: ৩৬৩)
প্রিয় ইসলামী ভাইয়েরা! نَہَر শব্দের অর্থ হলো: ধমক দেওয়া বা তিরস্কার করা। আল্লাহ পাক আপন মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে ইরশাদ করছেন:
وَ اَمَّا السَّآىٕلَ فَلَا تَنْهَرْؕ(۱۰)
(পারা ৩০, সূরা ওয়াদ দোহা, আয়াত ১০)
কানযুল ঈমানের অনুবাদ: এবং ভিক্ষুককে ধমকাবেন না।
অর্থাৎ হে মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! কোনো সাহায্যপ্রার্থী আসলে তাকে ধমক দিবেন না, তিরস্কার করবেন না।
অনেক সময় এমন হয় না যে, মানুষ সাহায্যপ্রার্থীকে দিচ্ছে ঠিকই কিন্তু সাথে ধমকও দিচ্ছে বা রাগ দেখাচ্ছে? যেমন কোনো ভিক্ষুক প্রতিদিনই আসে, এখন সাধারণত মানুষের ধরন হয়; পকেট থেকে টাকা বের করে তার হাতে দিলো, সাথে রাগান্বিত স্বরে বলে: এই নাও! ধরো! প্রতিদিনই চলে আসো, লজ্জা করে না। অনেকে রাগান্বিত দৃষ্টিতে তাকায়।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami