Share this link via
Personality Websites!
475287
9319
মনে রাখবেন: ظُلْمٌ عَلَی النَّفْس এর অর্থ গুনাহ হয় না, এর অর্থ হলো: নিজের প্রাণের উপর অত্যাচার করে নেয়া। * বান্দা গুনাহ করলে জাহান্নামের হকদার হবে, এটাও নিজের প্রাণের উপর অত্যাচার। * বান্দা ভুল কাজ করলে তার ফল ভোগ করবে, এটাও নিজের প্রাণের উপর অত্যাচার। * ক্ষতিকর জিনিস খেলো, কোলেস্টেরল বেড়ে গেল, ব্লাড প্রেসার বা সুগারের রোগী হয়ে গেলো, (অর্থাৎ উল্টাপাল্টা জিনিস খাওয়া) এটাও নিজের প্রাণের উপর অত্যাচার। * আল্লাহ পাক যে যোগ্যতা দিয়েছে, তা ব্যবহার করেননি, এর দাবি পূরণ করেনি, ধীরে ধীরে যোগ্যতায় জং ধরে গেল, এটাও নিজের প্রাণের উপর অত্যাচার। * পরিশ্রম করলো না, ফলে বিফল হলো, এটিও নিজের প্রাণের উপর অত্যাচার। * ঋণ নিতে নিতে দুঃসাহসী হয়ে গেলো, ধীরে ধীরে আর্থিক অবস্থা খারাপ হয়ে গেল, ঋণ বেড়ে গেলো, অভাব শুরু হয়ে গেলো, এটাও নিজের প্রাণের উপর অত্যাচার। মোটকথা; নিজের প্রাণের উপর অত্যাচারের হাজারো রূপ রয়েছে এবং প্রতিটি রূপের ফল হলো নিজের ক্ষতি, সমস্যা, পেরেশানী ও বিপদ। আল্লাহ পাক ইরশাদ করেন: যে ব্যক্তিই নিজের প্রাণের উপর অত্যাচার করে বসলো, সমস্যা ও পেরেশানীর শিকার হয়ে গেলো, বিপদে নিপতিত হলো বা জাহান্নামের হকদার হয়ে গেলো, হে মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! সে যেন আপনার দৌলতখানায় হাজির হয়ে যায়।
তো আল্লাহ পাক আমাদেরকে আপন মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরজা দেখিয়েছেন এবং মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে ইরশাদ করেছেন:
وَ اَمَّا السَّآىٕلَ فَلَا تَنْهَرْؕ(۱۰)
(পারা ৩০, সূরা ওয়াদ দোহা, আয়াত ১০)
কানযুল ঈমানের অনুবাদ: এবং ভিক্ষুককে ধমকাবেন না।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami