Share this link via
Personality Websites!
475286
9319
وَ اَمَّا السَّآىٕلَ فَلَا تَنْهَرْؕ(۱۰)
(পারা ৩০, সূরা ওয়াদ দোহা, আয়াত ১০)
কানযুল ঈমানের অনুবাদ: এবং ভিক্ষুককে ধমকাবেন না।
অর্থাৎ হে মাহবুবে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! যখনই কোনো ভিক্ষুক আপনার খেদমতে কোনো আরয করবে, তার সাথে সদ্ব্যবহার করুন!
(তাফসীরে তাবরী, পারা ৩০, সূরা ওয়াদ দোহা, ১০ নং আয়াতের পাদটীকা, ১২/৬২৫, নাম্বার ৩৭৫২১)
এই আয়াতে করীমার দিকে ইঙ্গিত করেই আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আরয করছেন:
مؤمن ہوں مؤمنوں پر رَؤُوْفٌ رّحیم ہو سائِل ہوں، سائِلوں کو خوشی لَانَہَرْ کی ہے
মুমিন হুঁ মুমিনোঁ পর রউফুর রহীম হো
সায়িল হুঁ, সায়িলোঁ কো খুশী লা’নাহর কী হে
(হাদায়িকে বখশিশ, পৃষ্ঠা: ২১২)
ব্যাখ্যা: হে আমার দয়ালু মেহেরবান আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! তিনি ঈমানদারদের উপর মেহেরবান, মমতা প্রদর্শন করেন, আপন রহমতের ছায়াতলে রাখেন; আমিও আপনার উম্মত, আপনার দয়ার দৃষ্টি দান করুন এবং আমি আপনার দুয়ারের ভিখারী; আপনার শান তো এমন যে, কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না।
এখানে একটি অত্যন্ত চমৎকার বিষয় রয়েছে; আমরা হলাম গোলামানে মুস্তফা, আমাদেরকে আল্লাহ পাক ইরশাদ করেন: মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র দুয়ারে পৌঁছাও! ইরশাদ হচ্ছে:
وَ لَوْ اَنَّهُمْ اِذْ ظَّلَمُوْۤا اَنْفُسَهُمْ جَآءُوْكَ
(পারা ৫, সূরা নিসা, আয়াত ৬৪)
কানযুল ঈমানের অনুবাদ: এবং যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি যুলুম করে তখন, হে মাহবুব! (তারা) আপনার দরবারে হাযির হয়।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami