Share this link via
Personality Websites!
475302
9319
سُبْحٰنَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! এটি মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দানশীলতার শান; তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আল্লাহ পাক কর্তৃক মালিক ও পূর্ণ কতৃত্ব সহকারে নিযুক্ত হয়েছেন। সব ধন-ভাণ্ডারের চাবিকাঠি তাঁকে দিয়ে দেওয়া হয়েছে এবং সাধারণ অনুমতিও রয়েছে যে, হে মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! যেখানে আপনার মন চায় সেই ধন-ভাণ্ডার প্রাণ খুলে বণ্টন করতে থাকুন। হায়! মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দানশীলতার সদকায় আমাদেরও যেন দানশীলতা, ত্যাগ ও কুরবানির দৌলত নসীব হয়।
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ: সাপ্তাহিক ইজতিমা
প্রিয় ইসলামী ভাইয়েরা! বিশুদ্ধ ইসলামী আকিদা শিখতে এবং ইশকে মুস্তফা দ্বারা অন্তরকে উজ্জ্বল করার জন্য আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান। ১২টি দ্বীনি কাজে অংশগ্রহণ করুন! اِنْ شَآءَ الله এর অনেক বরকত নসীব হবে। ১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ হলো: সাপ্তাহিক ইজতিমা।
আপনাদের প্রতি অনুরোধ হলো যে, সাপ্তাহিক ইজতিমায় নিয়মিতভাবে অংশগ্রহণ করুন! * দ্বীনি ইজতিমায় বসা এবং যিকিরকারীদের নিজেদেরই বা কী শান হবে! হাদীসে পাকের বর্ণনা অনুযায়ী; যে তাদের সাথে বসে যায় সেও দূর্ভাগা থাকে না।
(মুসলিম, পৃষ্ঠা: ১০৩৭, হাদীস: ২৬৮৯)
اَلْحَمْدُ لِلّٰه সাপ্তাহিক ইজতিমায় যিকির হয় * ইলমে দ্বীন শেখার সুযোগ অর্জিত হয় * নেক সাহচর্যে বসা হয় * এবং মসজিদে সময় কাটানো নসীব হয় * একটি গুরুত্বপূর্ণ বরকত হলো; দ্বীনি ইজতিমার জন্য যাওয়াও আল্লাহ পথে বের হওয়া; সাপ্তাহিক
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami