Share this link via
Personality Websites!
475301
9319
ধমক দিবেন না। কিন্তু এটি বলেননি যে, যেই পবিত্র দুয়ারে এসে চাইবে তাকেই দিবেন, বরং কোনো শর্ত ছাড়াই سَائِل শব্দ ইরশাদ করেছেন।
অর্থাৎ মানুষ * মদীনায় হোক * বাড়িতে হোক * দোকানে হোক বা * অফিসে * দুনিয়ার পূর্ব প্রান্তে হোক বা * পশ্চিমে; মোটকথা সাহায্যপ্রার্থী হতে হবে; এরপর সে যেখানেই হোক, মনে মনে প্রার্থনা করুক বা উচ্চস্বরে, যে সাহায্যপ্রার্থী হয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাকে খালি হাতে ফিরিয়ে দেন না।
শেখ আহমদ বিন নাফীস رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বর্ণনা করেন; আমি একবার মদীনা শরীফে তীব্র ক্ষুধার্ত অবস্থায় প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর রওযায়ে পাকে হাজির হয়ে আরয করলাম: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমি ক্ষুধার্ত। হঠাৎ চোখ লেগে এল, এই সময় কেউ আমাকে জাগিয়ে সাথে যাওয়ার দাওয়াত দিলেন। অতএব আমি তার সাথে তার বাড়িতে এলাম। মেজবান খেজুর, ঘি এবং গমের রুটি উপস্থাপন করে বললেন: পেট ভরে খেয়ে নিন, কারণ আমাকে আমার পূর্বপুরুষ মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপনার মেহমানদারী করার নির্দেশ দিয়েছেন। ভবিষ্যতে যখনই ক্ষুধা অনুভব হবে আমাদের কাছে তাশরীফ আনবেন। (হুজ্জাতুল্লাহি আলাল আলামিন, পৃষ্ঠা: ৫৭৩)
بے مانگے دینے والے کی نعمت میں غَرْق ہیں مانگے سے جو مِلے کِسے فہم اُس قدر کی ہے
বে-মাঙ্গগে দেনে ওয়ালে কী নেমত মেঁ গরক হে
মাঙ্গগে সে জো মিলে কিসে ফাহম উস কদর কী হে
(হাদায়িকে বখশিশ, পৃষ্ঠা: ২১৩)
ব্যাখ্যা: অর্থাৎ আমরা না চাইতেই করীম আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অনুগ্রহে ডুবে আছি, তবে চাইলে যা পাবে তার কোনো অনুমানও কেউ করতে পারবে না।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami