Share this link via
Personality Websites!
475298
9319
رَبّ ہے مُعْطِی، یہ ہیں قاسِم رِزْق اُس کا ہے کھلاتے یہ ہیں
উন কে হাথ মেঁ হার কুঞ্জি হে
মালিকে কুল কেহলাতে ইয়ে হে
اِنَّاۤ اَعْطَیْنٰکَ الْکَوْثَرَ
সারী কসরত পাতে ইয়ে হে
রব হে মু’তী, ইয়ে হে কাসিম
রিযক উস কা হে খিলাতে ইয়ে হে
প্রিয় ইসলামী ভাইয়েরা! একে তো হলো যে, মাহবুব নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কাছে চাও তো দান করেন। চাইবে কী? কীভাবে চাইবে? এটাও তো মানুষের জানা থাকা উচিত;
মাহবুব নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অনন্য শান দেখুন! যে সাহায্যপ্রার্থীই আসুক তাকে তো দেন-ই, তার পাশাপাশি চাওয়ার চেতনা এবং পদ্ধতিও মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিজেই শিখিয়ে দেন।
একবার এক গ্রাম্য লোক প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে হাজির হলেন। দয়ার সাগর যা সবসময় উত্তাল থাকে, সেই সময়ও উত্তাল ছিল; রাসূল পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: سَلْ مَا شِئْتَ یَا اَعْرَابِیُّ হে গ্রাম্য লোক! যা ইচ্ছা তা চেয়ে নাও।
সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان বর্ণনা করেন: আমরা তাঁর নসীব দেখে ঈর্ষা করছিলাম (যে কত বড় সুযোগ পেলেন), আমরা ভাবছিলাম যে, এখনই সে জান্নাত চেয়ে নিবে। কিন্তু সেই গ্রাম্য লোক আরয করলো: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমার একটি বাহন (যেমন; উট বা ঘোড়া ইত্যাদি) প্রয়োজন। ইরশাদ করলেন: তোমাকে বাহন দিলাম, আরও কিছু চাও। গ্রাম্য লোকটি আরয করলো: বাহনের সরঞ্জাম (যেমন; বসার আসন ইত্যাদি) দিন! ইরশাদ করলেন: তাও দিলাম, আরও কিছু চাও...!! আরয করলো: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! সফরের রসদও (Luggage) দিন!
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami