Share this link via
Personality Websites!
475297
9319
সিজদা করার মাধ্যমে নিজের নফসের উপর আমাকে সাহায্য করো!
(মুসলিম, পৃষ্ঠা: ১৮৪, হাদীস: ৪৮৯)
مالک ہیں خزانۂ قُدرَت کے، جو جس کو چاہیں دے ڈالیں
دی خُلد جنابِ رَبِیعہکو، بگڑی لاکھوں کی بنائی ہے
মালিক হে খাযানায়ে কুদরত কে, জো জিস কো চাহেঁ দে ডালেঁ
দী খুলদ জনাবে রবীয়া কো, বিগড়ী লাখোঁ কী বানাই হে
(দিওয়ানে সালেক, পৃষ্ঠা: ৫২)
আমাদের আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সবকিছুর উপর পূর্ণ কর্তৃত্ববান
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই ঈমানদীপ্ত বর্ণনা থেকে জানা গেল যে, আমাদের প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সবকিছুর উপর পূর্ণ কর্তৃত্ববান। তাঁকে পূর্ণ কর্তৃত্ব দেওয়া হয়েছে যে, যাকে যা ইচ্ছা, যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা দান করতে পারেন। এজন্যই তো তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত রবীয়া رَضِیَ اللهُ عَنْہُ কে কোনো শর্ত বা বাধ্যবাধকতা ছাড়াই ইরশাদ করেছেন: سَلْ অর্থাৎ চাও কী চাও? (অর্থাৎ হে রবীয়া! কোনো শর্ত নেই * আমার কাছে দুনিয়া চাও * আখিরাত চাও * ধন-সম্পদ চাও * দীর্ঘ জীবন চাও * আনন্দ চাও * সম্মান ও মর্যাদা চাও * জান্নাত চাও * আল্লাহ পাকের নৈকট্য চাও; যা কিছু চাইবে তাই পাবে)। নিশ্চয়ই এমন উন্মুক্ত প্রস্তাব (Offer) সেই দিতে পারে, যার কাছে পূর্ণ কর্তৃত্ব রয়েছে। আমাদের আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত রবীয়া رَضِیَ اللهُ عَنْہُ কে এই প্রস্তাব দিলেন; এটাই এই বিষয়ের দলিল যে, আল্লাহ পাক তাঁকে পূর্ণ কর্তৃত্ব দান করেছেন, যেন যাকে যা ইচ্ছা, যেভাবে ইচ্ছা দান করতে পারেন।
ان کے ہاتھ میں ہر کنجی ہے مالِکِ کل کہلاتے یہ ہیں
اِنَّاۤ اَعْطَیْنٰکَ الْکَوْثَرَ ساری کثرت پاتے یہ ہیں
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami