Share this link via
Personality Websites!
475295
9319
অপেক্ষার কষ্ট না দিয়ে তৎক্ষণাৎ সবকিছু দান করে দেন। আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লেখেন:
نعمتیں بانٹتا جس سمت وہ ذیشان گیا ساتھہی مُنشئ رحمت کا قلمدان گیا
নেয়ামতেঁ বাঁটতা জিস সমত ওহ যীশানে গেয়া
সাথহী মুনশিয়ে রহমত কা কলমদানে গেয়া
(হাদায়িকে বখশিশ, পৃষ্ঠা: ৫৫)
ব্যাখ্যা: সেই মর্যাদাবান রহমতের নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم রব্বে করীমের নেয়ামতসমূহ বণ্টন করার জন্য যেদিকেই তাশরীফ নিয়েছেন, তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দয়া ও অনুগ্রহ লিপিবদ্ধকারী আপন কলমদান হাতে নিয়ে তাঁর সাথেই থেকেছে।
سُبْحٰنَ الله! এটাই হলো মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ভাণ্ডার, যা তাঁকে দিয়ে দেওয়া হয়েছে। তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যেখানে থাকেন সমস্ত ভাণ্ডার সাথে থাকে, সাহায্যপ্রার্থীরা চাইতে থাকে আর তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দান করতে থাকেন।
জান্নাতে আমাকে তোমার প্রতিবেশী করো
হযরত রবীয়া আসলামী رَضِیَ اللهُ عَنْہُ সাহাবীয়ে রাসূল ছিলেন, আসহাবে সুফফার অন্তর্ভুক্ত ছিলেন, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খাদেম ছিলেন। সফরে ও আবাসে তাঁর সাথে থাকার সৌভাগ্য লাভ করতেন। তিনি বর্ণনা করেন: আমি প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর হুজরা শরীফের কাছেই রাত কাটাতাম (যাতে অযুর পানি বা মিসওয়াক ইত্যাদির প্রয়োজন হলে তা পেশ করতে পারি)।
(নাসায়ী, পৃষ্ঠা: ২৮২, হাদীস: ১৬১৫)
একবারের ঘটনা, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ঘুম থেকে জাগ্রত হলেন, তখন আমি অযুর পানি ও মিসওয়াক ইত্যাদি নিয়ে হাজির হলাম। (আমার এই খেদমত দেখে দয়ার সাগর উথলে উঠল; প্রিয় নবী, মাক্কী-মাদানী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দানের দরজা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami