Share this link via
Personality Websites!
475294
9319
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمও জানেন যে সমস্ত নেয়ামতের ভাণ্ডার আমার কাছে রয়েছে, আল্লাহ পাকের দানে আমাকে মালিক ও ক্ষমতাবান বানানো হয়েছে। তিনি হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ কে স্মৃতিশক্তি দান করলেন। কীভাবে দিলেন? তাও বড় আশ্চর্যের বিষয়,) ইরশাদ করলেন: اُبْسُطْ رِدَاءَكَ আবু হুরায়রা! তোমার চাদর বিছিয়ে দাও!
তিনি চাদর বিছিয়ে দিলেন। فَغَرَفَ بِيَدَيْهِ প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দুই হাত শূন্যে প্রসারিত করলেন, অঞ্জলি ভরলেন এবং চাদরে ঢেলে দিলেন। ইরশাদ করলেন: আবু হুরায়রা! এই চাদরটি বুকের সাথে জড়িয়ে নাও! তিনি চাদরটি বুকের সাথে জড়িয়ে নিলেন। বর্ণনা করেন: فَمَا نَسِيْتُ شَيْئًا بَعْدَهُ সেই দিনের পর থেকে অবস্থা এমন হলো যে, যা কিছু শুনি তাই মনে থাকে। (বুখারী, পৃষ্ঠা: ১০৫, হাদীস: ১১৯)
প্রিয় ইসলামী ভাইয়েরা! এখানে একটি ভাবার বিষয় রয়েছে। নিশ্চয়ই সমস্ত ভাণ্ডার মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে দান করে দেওয়া হয়েছে, কিন্তু এটিও একটি স্পষ্ট বিষয় যে, ভাণ্ডার সবসময় সাথে নিয়ে চলা হয় না, ভাণ্ডার নিরাপদ স্থানে রাখা হয়। কিন্তু তিনি অনন্য আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এবং এটি অনন্য ভাণ্ডার। হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ স্মৃতিশক্তি চাইলেন, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এরূপ ইরশাদ করেননি যে, আবু হুরায়রা! দাঁড়াও! আমি আমার ভাণ্ডার থেকে স্মৃতিশক্তি নিয়ে আসছি; এরূপ ইরশাদ করেননি: আবু হুরায়রা! আমার সাথে চলো! অমুক জায়গায় ভাণ্ডার আছে, আমি সেখান থেকে তোমাকে স্মৃতিশক্তি দিচ্ছি। না...!! না। তিনি যেখানে উপবিষ্ট ছিলেন, সেখান থেকেই এক অঞ্জলি ভরলেন এবং দান করে দিলেন। জানা গেল; বাহ্যিক চোখে কিছু দেখা যাক বা না যাক, মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হলেন এমন যে, যেখানে যান সমস্ত নেয়ামতের ভাণ্ডার সাথেই থাকে; সাহায্যপ্রার্থী পৌঁছানো মাত্রই
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami