Share this link via
Personality Websites!
474897
9308
চতুর্থ সাহাবী বললেন: "কতই না অবাক করা বিষয়! আল্লাহ পাক হযরত আদম عَلَیْہِ السَّلَام -কে 'সফিয়্যুল্লাহ' (আল্লাহর মনোনীত ব্যক্তি) বানিয়েছেন।
এই কথাবার্তা শোনার পর প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁদের সামনে তাশরীফ আনলেন এবং বললেন: হে আমার সাহাবীগণ! আমি তোমাদের সব কথা শুনেছি। * তোমরা বলছ যে, ইব্রাহিম عَلَیْہِ السَّلَام আল্লাহর 'খলিল'; নিঃসন্দেহে তিনি এই শান ও মর্যাদারই অধিকারী। * তোমরা বলছ মূসা عَلَیْہِ السَّلَام 'কলিমুল্লাহ'; নিঃসন্দেহে তিনি এই শান ও মর্যাদারই অধিকারী। * তোমরা বলছ ঈসা عَلَیْہِ السَّلَام 'রুহুল্লাহ'; হ্যাঁ, তিনি এই শান ও মর্যাদারই অধিকারী। * তোমরা বলছ হযরত আদম عَلَیْہِ السَّلَام 'সফিয়্যুল্লাহ'; হ্যাঁ, হ্যাঁ, তাঁর এটাই শান ও মর্যাদা! * اَلَا وَ اَنَا حَبِیْبُ اللہِ وَ لَا فَخَر অর্থাৎ, 'হে আমার সাহাবীগণ, শুনে রাখো! আমি হলাম আল্লাহর হাবীব, তবে আমি এটি অহংকার করে বলছি না। * কিয়ামতের দিন 'হামদ'-এর ঝান্ডা (লিওয়াউল হামদ) আমার হাতেই থাকবে তবে এটি আমি অহংকার করে বলছি না। * কিয়ামতের দিন সর্বপ্রথম আমিই শাফায়াত করব। * সর্বপ্রথম আমারই শাফায়াত কবুল করা হবে তবে এটি আমি অহংকার করে বলছি না। * তিনি আরও বলেন: اَنَا اَکْرَمُ الْاَوَّلِیْن وَ الْآخِرِیْنَ وَلَافَخَر "আমি পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত সৃষ্টির মধ্যে সর্বাধিক মর্যাদাবান, তবে এটি আমি অহংকার করে বলছি না।
(তিরমিযী, পৃ:৮২৭, হাদিস: ৩৬২৫)
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই জায়গায় রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সমস্ত নবীদের উপর স্বীয় মর্যাদার কথা বর্ণনা করেছেন, এর দ্বারা প্রতীয়মান হলো সফিউল্লাহ হওয়াও বড় শানের বিষয়, খলিলুল্লাহ হওয়াও অনেক মর্যাদার, কলিমুল্লাহ হওয়াও অনেক মর্যাদার,
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami