Share this link via
Personality Websites!
474896
9308
আদম عَلَیْہِ السَّلَام -কে বুযুর্গী দান করেছি, তবে আপনার মাধ্যমে নবুয়তের সিলসিলা (ধারা) সমাপ্ত করেছি। হে প্রিয় হাবীব !صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমার নিকট আপনার চেয়ে বেশি মর্যাদাবান আর কাউকে আমি সৃষ্টি করিনি। আমি দুনিয়া এজন্যই সৃষ্টি করেছি যেন মানুষ আপনার সম্মান ও মর্যাদা প্রত্যক্ষ করতে পারে। وَ لَوْ لَاکَ لَمَا خَلَقْتُ الدُّنْیَا হে আমার হাবীব ! صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপনি যদি না হতেন, তবে আমি দুনিয়াই সৃষ্টি করতাম না। (তারিখে মদীনা দামেস্ক, ৩/৫১৭, ৫১৮)
! سُبْحَانَ الله আমার আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর কী অপূর্ব শান ও মর্যাদা...!!
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
শুনে নাও! আমি আল্লাহ পাকের প্রিয় হাবীব
হাদিস শরীফের বিখ্যাত কিতাব তিরমিযী শরীফে বর্ণিত রয়েছে, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا বর্ণনা করেন: একবার সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ একত্রিত হয়ে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর আগমনের অপেক্ষা করছিলেন। এরই মাঝে তাঁরা ইলমী (জ্ঞানগর্ভ) আলোচনা শুরু করলেন। ইতিমধ্যে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -ও তাশরীফ আনলেন। তিনি সাহাবীদের কাছাকাছি এসে থেমে গেলেন এবং তাঁদের কথাবার্তা শুনতে লাগলেন। তাঁরা কী আলোচনা করছিলেন? একজন সাহাবী বললেন: "কতই না আশ্চর্যের বিষয়! আল্লাহ পাক হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام -কে নিজের 'খলিল' বানিয়েছেন। দ্বিতীয়জন বললেন: "কতই বিস্ময়কর কথা যে, আল্লাহ পাক হযরত মূসা عَلَیْہِ السَّلَام -কে 'কলিমুল্লাহ' (যাঁর সাথে কথা বলেছেন) বানিয়েছেন! তৃতীয়জন বললেন: "কতই না বিস্ময়ের বিষয়! আল্লাহ পাক হযরত ঈসা عَلَیْہِ السَّلَام -কে 'রুহুল্লাহ' (আল্লাহর রুহ) এবং 'কালিমাতুল্লাহ' (আল্লাহর বাণী) বানিয়েছেন।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami