Share this link via
Personality Websites!
474895
9308
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হে মাহবুব! আপনি কী মর্যাদা পেয়েছেন...?
হযরত সালমান ফারসী رَضِیَ اللهُ عَنْہُ হলেন রাসূলুল্লাহ্ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর একজন বিখ্যাত সাহাবী। তিনি বর্ণনা করেন: একবার এক ব্যক্তি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর দরবারে উপস্থিত হয়ে আরজ করল: "ইয়া রাসূলুল্লাহ্ ! صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মহান আল্লাহ হযরত মূসা عَلَیْہِ السَّلَام -এর সাথে কালাম (কথোপকথন) করেছেন; হযরত ঈসা عَلَیْہِ السَّلَام -কে রুহুল কুদুসের মাধ্যমে (অর্থাৎ নিজের পূর্ণ কুদরতে পিতা ছাড়াই) সৃষ্টি করেছেন; হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام -কে নিজের 'খলিল' (বন্ধু) বানিয়েছেন এবং হযরত আদম عَلَیْہِ السَّلَام -কে মর্যাদা দান করেছেন। আপনাকে কী বিশেষ ফযিলত দান করা হয়েছে? হযরত সালমান ফারসী رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আল্লাহ পাকের প্রিয় রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কোনো উত্তর দেয়ার আগেই হযরত জিবরাঈল আমীন عَلَیْہِ السَّلَام অবতীর্ণ হলেন এবং আল্লাহ পাকের বার্তা নিয়ে আরজ করলেন: আল্লাহ পাক ইরশাদ করেন: হে প্রিয় মাহবুব ! صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم * আমি যদি ইব্রাহিম عَلَیْہِ السَّلَام -কে খলিল' বানিয়ে থাকি, তবে তার বহু পূর্বেই আপনাকে আমার 'হাবীব' বানিয়েছি। * আমি যদি মূসা عَلَیْہِ السَّلَام -এর সাথে জমিনে কথা বলে থাকি, তবে আপনাকে আসমানের ঊর্ধ্বে ডেকে নিয়ে কালাম করার সম্মান দান করেছি। * আমি যদি ঈসা (عَلَیْہِ السَّلَام -কে রুহুল কুদুসের মাধ্যমে (অর্থাৎ নিজের বিশেষ কুদরতে পিতা ছাড়াই) সৃষ্টি করে থাকি, তবে সৃষ্টিজগত সৃষ্টির দুই হাজার বছর আগেই আপনার নাম মুবারক সৃষ্টি করেছি। * হে প্রিয় মাহবুব ! صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপনার পদযুগল আসমানের এমন উচ্চতায় পৌঁছেছে, যেখানে আপনার পূর্বেও কারো পা পৌঁছেনি এবং আপনার পরেও কারো পৌঁছাবে না। * হে প্রিয় মাহবুব !صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমি যদি
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami