Share this link via
Personality Websites!
474893
9308
কানযুল ঈমানের অনুবাদ: এঁরা রাসূল, আমি তাঁদের মধ্যে এককে অপরের উপর শ্রেষ্ঠ করেছি। তাঁদের মধ্যে কারো সাথে আল্লাহ কথা বলেছেন এবং কেউ এমনও আছেন, যাঁকে সবার উপর মর্যাদাসমূহ উন্নীত করেছেন।
এই আয়াতে কারীমায় পরিষ্কার বলে দিয়েছেন যে, وَ رَفَعَ بَعۡضَہُمۡ دَرَجٰتٍ ؕ অর্থাৎ একজন নবী আছেন, যাঁকে সমস্ত আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام এর উপর উচ্চ মর্যাদা দান করা হয়েছে, ইলমে তাফসীরের সমস্ত ওলামায়ে কেরামগণ এই বিষয়ে একমত যে বরং ইমাম রাযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: সমস্ত উম্মত এই বিষয়ে ঐক্যমত যে একজন নবী রয়েছেন যাঁকে সবার উপর মর্যাদা দেওয়া হয়েছে, এর দ্বারা উদ্দেশ্য হলো আমার ও আপনার নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم।(তাফসীরে কবীর, পারা: ৩, সূরা: বাকারা, আয়াতের পাদটীকা: ২৫৩, ২/৫২১)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আয়াতে কারীমার উপর লক্ষ্য করুন! আল্লাহ পাক বলেছেন:
وَ رَفَعَ بَعْضَهُمْ دَرَجٰتٍؕ-
(পারা ৩, সূরা বাকারা, আয়াত ২৫৩)
কানযুল ঈমানের অনুবাদ: এবং কেউ এমনও আছেন, যাঁকে সবার উপর মর্যাদাসমূহ উন্নীত করেছেন।
এখানে দেখুন! আল্লাহ পাক এটা বলে দিয়েছেন যে, আল্লাহ পাকের প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সমস্ত নবীদের চেয়ে শ্রেষ্ঠ কিন্তু তাঁর নাম উল্লেখ করেননি। এতে হিকমত কী রয়েছে? এটাও খুবই ঈমান সতেজকারী বিষয়, ওলামায়ে কেরাম বলেন: নামের প্রয়োজন হয় ওখানে, যেখানে ওই মর্যাদার সমপরিমাণ অন্য কেউ একজন থাকে, যদি ওই মর্যাদার অধিকারী শুধুমাত্র একজনই থাকে তবে সেখানে নাম নেওয়ার প্রয়োজন পড়ে না, ওখানে এমনিতেই সবাই বুঝে নেয়।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami