Share this link via
Personality Websites!
474892
9308
পৃথিবীবাসীদের ভাগ্য উজ্জ্বল হয়েছে
!اَلْحَمْدُ لِلّٰه * আজ হলো সেই রাত * কাল হলো সকল ঈদের ঈদ * আজ হলো ঈদের রাত * আজ হলো ওই রাত যেই রাতে তারকারাজি জমিনের দিকে ঝুকে গিয়েছিল * কাবা সালাম প্রদর্শনে ঝুকে পড়েছিল * ফেরেশতারা মুবারকবাদ জানানো জন্য মা আমেনার ঘরে এসেছিল * কাইসার ও কিসরা (অর্থাৎ ওই সময় অনেক ক্ষমতাশীল রাজাদের) প্রাসাদে কম্পন সৃষ্টি হয়েছিল * হ্যাঁ! হ্যাঁ! আজ হলো ওই রাত যেই রাতের সদকায় অন্ধকার দূরীভূত হয়েছে * নূর পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে * রহমত ছেঁয়ে গেছে * সব জটিলতা দূর হয়েছে * নসীব চমকে গেছে * রবের মহান অনুগ্রহ ও দয়া হয়েছে * রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم রাহমাতুল্লিল আলামীন হয়ে দুনিয়াতে তাশরীফ এনেছেন।
সর্বোচ্চ মর্যাদার অধিকারী নবী
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হলেন সর্বোচ্চ মর্যাদার অধিকারী নবী * যেই মর্যাদা * যেই স্থান
* যেই ফযিলত * যেই শান * যেই আযমত * যেই ইজ্জত * যেই সম্মান * যেই স্তর * যেই প্রশস্ততা * যেই উন্নতি আল্লাহ পাক
* মালিকে কায়িনাত * খালিকে কায়িনাত তাঁর প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে দান করেছেন, এমন মর্যাদা, এমন স্থান, এমন আযমত, এমন শান, এমন নৈকট্যতা, এমন মহিমা না পূর্বে কাউকে দিয়েছেন আর না ভবিষ্যতে আর কেউ পেতে পারে। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে বলেছেন:
تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلٰى بَعْضٍۘ-مِنْهُمْ مَّنْ كَلَّمَ اللّٰهُ وَ رَفَعَ بَعْضَهُمْ دَرَجٰتٍؕ-
(পারা ৩, সূরা বাকারা, আয়াত ২৫৩)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami