Share this link via
Personality Websites!
474916
9308
আশিকে রাসূল, প্রকৃত মিলাদ উদযাপনকারী হওয়ার তাওফিক করুক। اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
হে আশিকানে রাসূল! আজকে আমরা যাঁর জশনে বেলাদত উদযাপন করছি তার উপর কুরআনে কারীম অবতীর্ণ হয়েছে, আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অধিকহারে কুরআনে কারীম তিলাওয়াত করতেন। এক বর্ণনায় রয়েছে: আমার উম্মতের সর্বোত্তম ইবাদত হলো কুরআনের পাকের তিলাওয়াত।
(শুয়াবুল ঈমান, ২/৩৪৭, হাদিস: ২০০৪)
সুতরাং আমাদের বেশি বেশি কুরআন তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করতে হবে। কুরআনে কারীমের তিলাওয়াতও করুন এবং কুরআনে কারীম সঠিকভাবে পড়াও শিখুন। দুর্ভাগ্যক্রমে আজ অনেক লোক সঠিক তাজভীদ ও মাখরাজ সহকারে কুরআনে কারীম পড়তে জানে না। اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামী ফয়যানে কুরআন প্রসার করার একটি দ্বীনি সংগঠন। কুরআনে কারীমের সঠিক উচ্চারণ শেখার জন্য দাওয়াতে ইসলামীর বিভাগ মাদরাসাতুল মদীনা বালেগান এর ফয়যান অর্জন করুন! মাদরাসাতুল মদীনা বালেগানে প্রাপ্তবয়স্ক ইসলামী ভাইদেরকে তাজভীদ সহকারে কুরআনে কারীম শেখানো হয় এবং সাথে সাথে প্রয়োজনীয় জরুরী দ্বীনি আহকাম ও মাসায়িল এবং সুন্নাত ও আদব শেখানো হয়, আপনারাও মাদরাসাতুল মদীনা বালেগানে ভর্তি হয়ে যান আর তাজভীদ সহকারে কুরআনে কারীম তিলাওয়াত করা শিখে নিন।
মোটকথা আমাদের উচিত নিজেদের ঘুমানো-জাগরণ, খাওয়া-দাওয়া, প্রতিটি কাজ সুন্নাতে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অনুযায়ী করা।
اِنْ شَآءَ اللہُ الْکَرِیْم এর বরকতে যেমনিভাবে রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم রাজি হবেন সাথে সাথে আমাদের প্রতিটি কাজ ইবাদত হিসেবে গণ্য
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami