Share this link via
Personality Websites!
474912
9308
সেই দুর্গন্ধ টের পেতে লাগলেন এবং নাক মুবারকে কাপড় জড়িয়ে নিলেন।
এটিই হলো প্রিয় আকা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ঘ্রাণ নেওয়ার ক্ষমতা...!! পবিত্র কুরআনে বর্ণনা করা রয়েছে, হযরত ইউসুফ عَلَیْہِ السَّلَام -এর জামা মুবারক মিশর থেকে রওয়ানা হয়েছিল, আর হযরত ইয়াকুব عَلَیْہِ السَّلَام কেনানে বসে বহু মাইল দূর থেকেও তার সুবাস অনুভব করেছিলেন। সেটিও অনেক বড় মহিমাময় বিষয়...!! কিন্তু একটু ভেবে দেখুন! সেখানে বহু মাইলের দূরত্ব থাকলেও সুবাস কিন্তু বাস্তবে বিদ্যমান ছিল। আর এখানে কোনো সুবাস বা দুর্গন্ধ বাস্তবে বিদ্যমানই ছিল না, কেবল তার নাম নেওয়া হয়েছে তাতেই অনুভব হওয়া শুরু হয়ে গেছে...!!
!سُبْحَانَ الله এগুলো আমার প্রিয় আকা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর শান ও মর্যাদা...!! সারকথা হলো; আল্লাহ পাক প্রিয় আকা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم-কে সবদিক থেকে সমস্ত সৃষ্টির চেয়ে উচ্চ মর্যাদা দান করেছেন * তাঁকে অসংখ্য উচ্চ মর্যাদা প্রদান করেছেন * সকল নবীর নবী বানিয়েছেন * সমস্ত নবীকে তাঁর আগমনের সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছেন * সমস্ত নবীকে যে উচ্চ শান ও মর্যাদা দান করেছেন, তা তাঁরই ওসিলায় দান করেছেন * নিজের হাবীব বানিয়েছেন * শারীরিক ও বাহ্যিক দৃষ্টিতে দেখলে: * যেমনটি দেখার শক্তি তাঁকে দান করা হয়েছে, তেমন কাউকেও দান করা হয়নি * যেমন মুবারক গতি বা চলন তাঁকে দান করা হয়েছে, তেমন কাউকেও দান করা হয়নি। * যেমন সূক্ষ্মতা ও নূরানিয়্যত তাঁকে দান করা হয়েছে, তেমন কাউকেও করা হয়নি। * যেমন দেখার ক্ষমতা তাঁকে দেওয়া হয়েছে, তেমন কাউকেও দেওয়া হয়নি * যেমন শোনার ক্ষমতা, চেখে দেখার ক্ষমতা, ঘ্রাণ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami