Share this link via
Personality Websites!
474909
9308
আমরা বুঝতে পারি * সুস্বাদু নাকি অরুচিকর, তা ধরে নিতে পারি * লবণ কম হয়েছে না বেশি, তাও জানতে পারি * কোনো দক্ষ বাবুর্চি হলে হয়তো এটিও বুঝে ফেলবে যে, খাবারে কী কী উপাদান মেশানো হয়েছে। কিন্তু কী আশ্চর্যজনক বিষয়! আমাদের প্রিয় আকা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মুখে লোকমা দেন, আর মুবারক জিহ্বা দিয়ে চেখে নেওয়ার সাথে সাথেই শুধু তার স্বাদ কিংবা তা গরম-ঠান্ডা কি না কেবল সেটাই নয়, বরং এ-ও স্পষ্ট জানা হয়ে যায় যে, যে ছাগলটি যবেহ করে রান্না করা হয়েছে, তা মালিকের অনুমতি নিয়ে যবেহ করা হয়েছিল নাকি অনুমতি ছাড়াই নেওয়া হয়েছিল! ! سُبْحَانَ الله এটিই হলো প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর স্বাদ গ্রহণ করার বরকতময় শক্তি...!!
এবার একটু স্পর্শ করার শক্তির কথা চিন্তা করে দেখুন! হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস رَضِیَ اللهُ عَنْہُ একজন বিখ্যাত সাহাবী, যিনি 'আশারায়ে মুবাশশারা'র (জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ জন সাহাবীর) অন্তর্ভুক্ত। তিনি বর্ণনা করেন: একদিন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাকে দেখতে (রোগী সমবেদনায়) তাশরিফ আনলেন।
সাহাবায়ে কেরাম কত ভাগ্যবানের দল ছিলেন, তাঁরা অসুস্থ হলে দুই জাহানের তাজেদার স্বয়ং তাঁদের দেখতে আসতেন...!!
হযরত সাদ رَضِیَ اللهُ عَنْہُ বলেন: রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমার বুকের ওপর হাত মুবারক রাখলেন, এমন এক অলৌকিক স্পর্শমণ্ডিত হাত...!! আহা! তাঁর সেই হাত মুবারকের শীতলতা আমি আমার অন্তরে অনুভব করলাম।
হায়! এই সৌভাগ্য যদি কখনো আমাদের মতো গোলামদেরও নসীব হতো...!!
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami