Share this link via
Personality Websites!
474908
9308
(৪): স্বাদ নেওয়ার বরকতময় শক্তি
আবু দাউদ শরীফে একটি হাদিস রয়েছে। একবার এক মহিলা সাহাবিয়া رَضِیَ اللهُ عَنْہَا প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে দাওয়াত দিলেন। তিনি সাহাবায়ে কেরামকে رَضِیَ اللهُ عَنْہُمْ সাথে নিয়ে তাঁর ঘরে পৌঁছালেন। খাবার পরিবেশন করা হলো। তিনি بِسْمِ الله পড়ে এক লোকমা মুখে নিলেন। তাঁকে দেখে সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ-ও খাবারের দিকে হাত বাড়ালেন এবং মুখে লোকমা তুললেন। কিন্তু হঠাৎ তাঁদের নজর গেল, রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সেই একটি লোকমাই মুবারক মুখে ঘুরিয়ে ফিরিয়ে চিবাচ্ছেন, পেটে নামাচ্ছেন না। কিছুক্ষণ পর ইরশাদ করলেন: اَجِدُ لَحْمَ شَاۃٍ اُخِذَتْ بِغَیْرِ اِذْنِ اَہْلِہَا আমি এতে এমন একটি ছাগলের মাংসের স্বাদ পাচ্ছি, যা তার মালিকের অনুমতি ছাড়া যবেহ করা হয়েছে। এ কথা শুনে সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُم -ও খাওয়া থেকে হাত গুটিয়ে নিলেন। দাওয়াতকারী সাহাবিয়া নারীকে ডেকে আনা হলো এবং জিজ্ঞাসা করা হলো: ছাগলটি কোথা থেকে এসেছে? তিনি আরজ করলেন: ইয়া রাসূলাল্লাহ !صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমি ছাগল কেনার জন্য একজনকে পাঠিয়েছিলাম, কিন্তু ছাগল পাওয়া যায়নি। তবে আপনাকে তো দাওয়াত দিয়েই ফেলেছিলাম! তাই প্রতিবেশীর কাছে খবর পাঠালাম যে, মূল্যের বিনিময়ে যেন ছাগলটি আমাকে দিয়ে দেয়। কিন্তু দূর্ভাগ্যক্রমে প্রতিবেশী ঘরে ছিলেন না, তাঁর স্ত্রী মালিকের অনুমতি ছাড়াই ছাগলটি আমাকে দিয়ে দেন। এই ছাগলটি জায়িয মাধ্যমেই পাওয়া গিয়েছিল, তবে এর আসল মালিকের (অর্থাৎ প্রতিবেশীর স্বামীর) থেকে অনুমতি নেওয়া হয়নি। (আবু দাউদ, পৃ:৫৩৬, হাদিস: ৩৩৩২)
! اَللهُ اَكْبَر চেখে দেখার এই বরকতময় শক্তি দেখুন! * আমরা যদি মুখে কোনো লোকমা নিই * সেটা গরম নাকি ঠান্ডা, তা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami