Share this link via
Personality Websites!
474906
9308
তবে জ্বলে-পুড়ে ছাই হয়ে যাব। সুতরাং আমি এখানেই থামছি, আপনি তাশরীফ নিয়ে যান!
! سُبْحَانَ الله এটি ভাবার মতো বিষয়। হযরত জিবরাইল আমীন عَلَیْہِ السَّلَام পুরোটাই নূর, তাঁর সৃষ্টিই হয়েছে নূর থেকে। সামনে যেখানে যেতে হবে, সেখানেও কেবল নূরেরই তাজাল্লি। কিন্তু সেই তাজাল্লি এমন যে, ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আমীন عَلَیْہِ السَّلَام এক আঙুলের কড়ার সমপরিমাণও যদি সেই তাজাল্লির দিকে অগ্রসর হন, তবে পুড়ে যাবেন। কিন্তু কুরবান হয়ে যান! প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কেবল আধ্যাত্মিকভাবে নয়, বরং পবিত্র শরীরের সাথেই সামনে অগ্রসর হন। নূরের সেই তাজাল্লি তাঁর পবিত্র শরীর তো দূরের কথা, মুবারক শরীরে পরিহিত পোশাকের একটি সুতাকেও কোনো ক্ষতি পৌঁছাতে পারেনি!
এ থেকে জানা গেল যে, হযরত জিবরাইল আমীন عَلَیْہِ السَّلَام যিনি রুহুল কুদুস, যিনি পুরোটাই নূর, তাঁর নূরেও সেই সূক্ষ্মতা নেই, যা আল্লাহ পাকের প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র শরীরে বিদ্যমান রয়েছে। শরীর মুবারকের সূক্ষ্মতার যদি এই অবস্থা হয়, তবে চিন্তা করুন! তাঁর মুবারক রুহের সূক্ষ্মতার অবস্থা কেমন হবে...?
(২-৩): শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি মুবারক
হাদিস শরীফের প্রসিদ্ধ গ্রন্থ তিরমিযী, ইবনে মাজাহ এবং মুসনাদে ইমাম আহমদের বর্ণনা; একদিন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: "নিশ্চয়ই আমি তা দেখি, যা তোমরা দেখো না; আমি তা শুনি, যা তোমরা শোনো না। নিশ্চয়ই আসমান চরম শব্দ করে মড়মড় করে উঠেছে, আর এর জন্য মড়মড় শব্দ করাই সঙ্গত। কেননা আসমানে চার আঙুল পরিমাণ জায়গাও
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami