Share this link via
Personality Websites!
474903
9308
প্রিয় ইসলামী ভাইয়েরা! এটি বোঝার বিষয়: প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সমস্ত জগতের নবী * ফেরেশতাদেরও নবী * নবীদেরও নবী * রাসূলদেরও নবী * সমস্ত মাখলুকাতের (সৃষ্টির) নবী। সবাই তাঁর উম্মত। আর আমরা ইতিপূর্বে শুনেছি: নবীর দেখার শক্তি উম্মতের চেয়ে বেশি হয় * নবীর শোনার শক্তি উম্মতের চেয়ে বেশি হয় * নবীর স্বাদ নেওয়ার শক্তি * ঘ্রাণ নেওয়ার শক্তি * স্পর্শ করার শক্তি * বুদ্ধি, প্রজ্ঞা, বিচক্ষণতা এবং বোঝার ক্ষমতা উম্মতের চেয়ে বেশি হয় * এবং নবীর রুহ উম্মতের রুহের চেয়ে অনেক বেশি পবিত্র ও সূক্ষ্ম হয়।
এ থেকে জানা গেল যে, সমস্ত সৃষ্টির মধ্যে * প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে যেমন চোখ দান করা হয়েছে, তেমন চোখ কাউকে দেওয়া হয়নি * তাঁকে যেমন মুবারক কান দান করা হয়েছে * তেমন কাউকে দেওয়া হয়নি * তাঁকে যেমন ঘ্রাণ নেওয়ার শক্তি দান করা হয়েছে * তেমন নবীগণ ও ফেরেশতাদেরও দান করা হয়নি * তাঁকে যেমন স্পর্শ করার শক্তি দান করা হয়েছে, তেমন নবীগণ ও ফেরেশতাদেরও দেওয়া হয়নি * তাঁকে যেমন বুদ্ধি দান করা হয়েছে, তেমন কাউকে দেওয়া হয়নি * তাঁকে যেমন পবিত্র রুহ দান করা হয়েছে, তেমন পবিত্র রুহ অন্য কারও নেই।
আসুন! প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর এই বিশেষ শান ও মর্যাদার কিছু বর্ণনা শুনে নিই:
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর গতি মুবারক
সর্বপ্রথম প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুবারক গতির দিকে লক্ষ্য করুন! আমরা জানি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم রাতের একটি সংক্ষিপ্ত অংশে মেরাজে তাশরীফ নিয়ে গিয়েছিলেন, আবার ফিরেও এসেছিলেন। কতটুকু সময় অতিক্রান্ত হয়েছিল? তখনও
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami