Share this link via
Personality Websites!
474902
9308
প্রকাশ পায়, আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন: আম্বিয়ায়ে কেরামদের عَلَیْهِمُ السَّلَام এক একটি জাতি, এক একটি অঞ্চলের নবী বানানো হয়েছে; কিন্তু আল্লাহ পাকের প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে এই শান দান করা হয়েছে যে, যত মাখলুকাত আছে, যত জাহান আছে, তাঁকে সবার নবী বানানো হয়েছে। এখান থেকে বোঝা যায় যে, একটি অঞ্চল এবং সমস্ত জাহানের মধ্যে যতটুকু পার্থক্য, আল্লাহ পাকের প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শান সমস্ত নবীদের শানের চেয়ে ঠিক ততটুকুই বেশি। (ফতোওয়ায়ে রযবীয়া, ৩০/১৪৫-১৪৬)
নবী এবং উম্মতীর মধ্যে মৌলিক পার্থক্য
প্রিয় ইসলামী ভাইয়েরা! ইমাম ফখরুদ্দীন রাযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একটি অত্যন্ত সুন্দর গবেষণা তুলে ধরেছেন, তিনি লিখেছেন: (যদিও নবুয়ত অর্জনযোগ্য নয়, আমল দিয়ে লাভ করা যায় না, এটি সম্পূর্ণ আল্লাহ পাকের বিশেষ পছন্দ; তবে) আল্লাহ পাক যাদের নবুয়তের জন্য মনোনীত করেন, এটি জরুরি যে, তারা আধ্যাত্মিক শক্তি এবং শারীরিক শক্তি উভয় ক্ষেত্রেই নিজ উম্মত থেকে সর্বোচ্চ ও শ্রেষ্ঠ হবেন। তাই * আম্বিয়ায়ে কেরামদের عَلَیْهِمُ السَّلَام উম্মতের চেয়ে দ্রুত গতি দান করা হয় * আম্বিয়ায়ে কেরামদের عَلَیْهِمُ السَّلَام দেখার শক্তিও উম্মতের চেয়ে বেশি দেওয়া হয় * শোনার শক্তিও সবার চেয়ে বেশি দান করা হয় * স্বাদ নেওয়ার শক্তি * ঘ্রাণ নেওয়ার শক্তি * স্পর্শ করার শক্তি * একইভাবে বুদ্ধি * প্রজ্ঞা ও বিচক্ষণতা এবং * বোঝার ক্ষমতাও তাদের মধ্যে সমস্ত উম্মতের চেয়ে বেশি থাকে * এর পাশাপাশি তাদের রুহও সমস্ত মানুষের চেয়ে অধিক পবিত্র, পরিষ্কার ও সূক্ষ্ম হয়ে থাকে।
(তাফসীরে কবীর, পারা: ৩, সূরা: আলে ইমরান, আয়াতের পাদটীকা: ৩৩, ৩/১৯৯-২০০)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami