Share this link via
Personality Websites!
474721
9298
পারা: ১৫, সূরা: বনী ইসরাঈল, আয়াত: ৭৯ তে ইরশাদ হচ্ছে:
عَسٰۤى اَنْ یَّبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُوْدًا(۷۹)
(পারা ১৫, সূরা বনী ইসরাঈল, আয়াত ৭৯)
কানযুল ঈমানের অনুবাদ: একথা সন্নিকটে যে, আপনাকে আপনার প্রতিপালক এমন স্থানে দন্ডায়মান করবেন যেখানে সবাই আপনার প্রশংসা করবে।
হাদিসে পাকে রয়েছে: রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে জিজ্ঞাসা করা হলো: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! মকামে মাহমুদ কি? বললেন: هُوَ الشَفاعَةُ সেটা হলো শাফাআত। (তিরমিযী, পৃ:৭২৪, হাদিস: ৩১৩৭)
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই মকামে মাহমুদ কি? কিয়ামতের দিন যখন রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে মকামে মাহমুদে আশীন করা হবে, সেটা কেমন সুন্দর ও অপরুপ দৃশ্য হবে,
!الله !الله কিয়ামতের দিন রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কেমন কেমন শান দেখানো হবে, কয়েকটি হাদিসে মুবারাকা শ্রবণ করুন! * প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বিশেষত্বের মধ্যে একটি হলো কিয়ামতের দিন সর্বপ্রথম তিনিই রওযায়ে পাক থেকে বের হবেন। * !سُبْحَانَ الله যেই মাত্র তিনি নূরানী কবর শরীফ থেকে বের হবেন, তৎক্ষণাৎ ৭০ হাজার ফেরেশতা তাযীম ও সম্মান প্রদর্শনের জন্য উপস্থিত হবে (সুনানে দারামী, পৃ:৫৯, হাদিস: ৯৫) * এরপর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খেদমতে বোরাক পেশ করা হবে, তিনি সেটার উপর আরোহন করে ময়দানে মহাশরে তাশরিফ নিবেন (মুস্তাদরাক, ৪/১৩৬, হাদিস: ৪৭৮০) * !الله !الله কেমন শান হবে? বললেন: اَنَا سَيِّدُ وُلْدِ اَدَمَ يَوْمَالْقِيَامَةِ অর্থাৎ কিয়ামতের দিন সমস্ত আদম সন্তানদের সর্দার হবো আমি। (মুসলিম, পৃ:৪৯৭, হাদিস: ২২৭৮) * এক
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami