Share this link via
Personality Websites!
474720
9298
কানযুল ঈমানের অনুবাদ: আর নিশ্চয় অচিরেই আপনার প্রতিপালক আপনাকে এ পরিমাণ দান করবেন যে, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন।
রেওয়ায়েতের মধ্যে রয়েছে: যখন এই আয়াতে কারীমাটি অবতীর্ণ হয়েছে তখন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেছেন: اِذًا لَا اَرْضیٰ وَأَحَدٌ مِنْ اُمَّتِيْ فِي النَّارِ অর্থাৎ (যেহেতু এই ওয়াদা রয়েছে যে, আল্লাহ পাক আমাকে সন্তুষ্ট করবেন) সুতরাং যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মতও জাহান্নামে থাকবে, আমি সন্তুষ্ট হবো না।
(আল মুহাররারুল ওয়াজিয লি ইবনে আতিয়া, পারা: ৩০, সূরা: দ্বোহা, আয়াতের পাদটীকা: ৫, ৫/৪৯৪)
পারা: ২৬, সূরা: মুহাম্মদ. আয়াত: ১৯ এ ইরশাদ হচ্ছে:
وَ اسْتَغْفِرْ لِذَنْۢبِكَ وَ لِلْمُؤْمِنِیْنَ وَ الْمُؤْمِنٰتِؕ-
(পারা ২৬, সূরা মুহাম্মদ, আয়াত ১৯)
কানযুল ঈমানের অনুবাদ: আপনার বিশেষ লোকদের ও সাধারণ মুসলমান পুরুষ ও মুসলমান নারীদের গুনাহসমূহের ক্ষমা প্রার্থনা করুন।
!الله !الله এই আয়াতে কারীমায় আল্লাহ পাক তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে নির্দেশ দিচ্ছেন যে, হে আমার মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! মুসলমান পুরুষ ও মুসলমান নারীদের গুনাহ আমার নিকট ক্ষমার জন্য দোয়া করো।
এখন বলুন! গুনাহ ক্ষমা করানোকেই তো সুপারিশ বলা হয়। আর শাফাআত কোন জিনিসের নাম? আল্লাহ পাকের প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শানে এই ধারণা করা যাবে কি যে, তাঁর রবের হুকুম মান্য করবেন না? এটা কখনো হতে পারে। আল্লাহ পাক হুকুম দিয়েছেন: হে মাহবুব! আপনার গোলামদের গুনাহ ক্ষমা করিয়ে নিন! اِنْ شَآءَ الله আমাদের প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাদের গুনাহ ক্ষমা করিয়ে নিবেন।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami