Share this link via
Personality Websites!
474719
9298
হয়ে থাকে যথা (১): একটি হলো জাবার বিশিষ্ট শাফাআত। অর্থাৎ জোরপূর্বক শাফাআত, যেমন এই পৃথিবীতে কিছুলোক অনেক সময় * নিজের অঙ্গীকারের ভিত্তিতে * নিজের নাম ও পদবীর ভিত্তিতে * নিজের অর্থ দিয়ে সুপারিশ করিয়ে থাকে আর সামনের লোককে না চাইতেও তার সুপারিশ মেনে নিতে হয়। এটি হলো জোরপূর্বক শাফাআত, এরকম শাফাআত কিয়ামতের দিন কেউ করতে পারবে না, কেননা আল্লাহ পাক কারো প্রতি মুখাপেক্ষী নন, তাঁর উপর কেউ নিজের হুকুম চালাতে পারবে না, তিনি কারো সামনে অপারগ নয়। সুতরাং ওইসব আয়াত যেগুলোর মধ্যে শাফাআতের বিষয়ে নেতিবাচক আলোচনা এসেছে, তাতে বলা হয়েছে যে, কিয়ামতের দিন কেউ শাফাআত করতে পারবে না, এর দ্বারা উদ্দেশ্য হলো: জোরপূর্বক শাফাআত কেউ করতে পারবে না। (২): দ্বিতীয়টি হলো: শাফাআত বিল ইযান। অর্থাৎ অনুমতি ওয়ালা শাফাআত। এর অর্থ হলো কিয়ামতের দিন আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ * তাঁদের বন্ধুত্বের খাতিরে * আল্লাহ পাকের দরবারে তাঁদের অবস্থান ও মর্যাদার কারণে * আল্লাহ পাকের প্রিয়ভাজন হওয়ার কারণে আল্লাহ পাকের অনুমতিক্রমে গুনাহগার মুসলমানদেরকে ক্ষমা করিয়ে নিবেন। অতএব যেসব আয়াতে শাফাআতের প্রমাণ রয়েছে, তার মধ্যে এই অনুমতি সম্বলিত শাফাআত উদ্দেশ্য করা হয়েছে।
প্রিয় ইসলামী ভাইয়েরা! কিয়ামতের দিন আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সুপারিশ করবে, এই বিষয়টি কুরআনে পাকের কয়েকটি আয়াত দ্বারা প্রমাণিত। আসুন শুনে নিই!
পারা: ৩০, সূরা: দ্বোহা, আয়াত: ৫ এ ইরশাদ হচ্ছে:
وَ لَسَوْفَ یُعْطِیْكَ رَبُّكَ فَتَرْضٰىؕ(۵)
(পারা ৩০, সূরা ৩০, আয়াত ৫)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami