Share this link via
Personality Websites!
474718
9298
এখানে একটি গুরুত্বপূর্ণ (Informational) কথা বলবো, কুরআনে পাকে শাফাআতের বিষয়ে দুই ধরনের (Two types) আয়াত রয়েছে:
(১): এক প্রকার আয়াত হলো তা, যেগুলোতে শাফাআতের বিষয়ে নেতিবাচক আলোচনা এসেছে অর্থাৎ এটা বলা হয়েছে যে, কিয়ামতের দিন কেউ শাফাআত করবে না।
উদাহরণস্বরীপ (For Example) পারা: ৩, সূরা: বাকারা, আয়াত: ২৫৪ তে রয়েছে:
یَوْمٌ لَّا بَیْعٌ فِیْهِ وَ لَا خُلَّةٌ وَّ لَا شَفَاعَةٌؕ-
(পারা ৩, সূরা বাকারা, আয়াত ২৫৪)
কানযুল ঈমানের অনুবাদ: সেই দিন যার মধ্যে না কোন বেচাকেনা থাকবে, না কাফিরদের জন্য বন্ধুত্ব এবং না শাফাআত।
এখন দেখুন! এই আয়াতে কারীমায় পরিষ্কার বলে দিয়েছে যে, কিয়ামতের দিন কেউ সুপারিশ করবে না।
(২): দ্বিতীয় প্রকারের আয়াত হলো তা যার মধ্যে শাফাআতের প্রমাণ রয়েছে। যেমন পারা: ৩, সূরা: বাকারা, আয়াত: ২৫৫ তে রয়েছে:
مَنْ ذَا الَّذِیْ یَشْفَعُ عِنْدَهٗۤ اِلَّا بِاِذْنِهٖؕ-
(পারা ৩, সূরা বাকারা, আয়াত ২৫৫)
কানযুল ঈমানের অনুবাদ: সে কে, যে তাঁর সম্মুখে সুপারিশ করবে, তাঁর অনুমতি ব্যতীত।
এই আয়াতে বলা হয়েছে যে, কিয়ামতের দিন ওইসব লোক শাফাআত করবে, যাদেরকে আল্লাহ পাক অনুমতি (Permission) দিবেন।
এখন উভয় প্রকার আয়াতের ব্যাখ্যা কি? এর মধ্যে পার্থক্য (Difference) কি? মনোযোগ দিয়ে শুনুন! শাফাআত দুই ধরনের
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami