Share this link via
Personality Websites!
474717
9298
(পারা ৩০, সূরা দোহা, আয়াত ৫)
কানযুল ঈমানের অনুবাদ: আর নিশ্চয় অচিরেই আপনার প্রতিপালক আপনাকে এ পরিমাণ দান করবেন যে, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন।
এতে আল্লাহ পাক তাঁর প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে ওয়াদা করেছেন যে, আল্লাহ পাক তাঁর প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে এত পরিমাণ দান করবেন যে, তিনি রাজি হয়ে যাবেন এবং রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী হলো: যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মতও জাহান্নামে থাকবে, আমি সন্তুষ্ট হবো না।
(আল মুহাররারুল ওয়াজিয লি ইবনে আতিয়া, পারা: ৩০, সূরা: দ্বোহা, আয়াতের পাদটীকা: ৫, ৫/৪৯৪)
প্রিয় ইসলামী ভাইয়েরা! শাফাআতে মুস্তফা ইসলামের মৌলিক আকিদাসমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আকিদা। শাফাআতের শাব্দিক অর্থ হলো: ওয়াসীলা পক্ষান্তরে শরীয়তের দৃষ্টিতে কারো জন্য কল্যাণ কামনা করাকে শাফাআত বলা হয়। (শরহুস সাভী আলা জাওহারাতুত তাওহীদ,পৃ: ৪০০) * আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কিয়ামতের দিন শাফাআত করবেন এবং তাঁর শাফাআত কবুল করা হবে, এই বিষয়টির এই আকিদা রাখা ওয়াজিব। (শরহুস সাভী আলা জাওহারাতুত তাওহীদ, পৃ:৪০০) * শাফাআতে মুস্তফা অস্বীকার করা কুফর। (বাহরুর রায়িক, ১/৬১১) কেন কুফর? এজন্য যে ব্যক্তি শাফাআতকে অস্বীকার করে, সে কুরআনের আয়াতকে অস্বীকার করে, যে শাফাআতের বিষয়টি অস্বীকার করল, সে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর হাদিসকে অস্বীকার করল আর যে ব্যক্তি কুরআনের আয়াতের অস্বীকার করে সে মুসলমান থাকতে পারে না। এজন্য শাফাআতের অস্বীকারী ব্যক্তি ইসলামের গন্ডি থেকে বের হয়ে যায়।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami