Share this link via
Personality Websites!
474716
9298
শাফাআত করবেন। এই শাফাআত কি সত্য? হযরত ইমাম মুহাম্মদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যিনি আহলে বাইতের উজ্জল প্রদীপ, তিনি বললেন: আল্লাহ পাকের শপথ! শাফাআত সত্য। আমাকে হযরত মুহাম্মদ বিন হানাফিয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হাদিস বর্ণনা করেছেন, তিনি মুসলমানদের চতুর্থ খলিফা হযরত আলীয়্যূল মুরতাযা رَضِیَ اللهُ عَنْہُ থেকে হাদিস শরীফ শুনেছেন যে, রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেছেন: আমি কিয়ামতের দিন সুপারিশ করবো, এই পর্যন্ত যে আমার রব আমাকে বলবেন: ! اَرَضِیْتَ یَا مُحَمَّدُ অর্থাৎ হে আমার মাহবুব! আপনি কি সন্তুষ্ট? আমি বলব: رَضِیْتُ হে আমার রব! আমি রাজি।
(মুসনদে বাযযার, ২/২৩৯-২৪০, হাদিস: ৬৩৮)
হযরত হারব বিন সুরাইজ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: ইমাম মুহাম্মদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই হাদিস শরীফ শোনানোর পর বললেন: হে ইরাকের অধিবাসী! তোমরা কী মনে করো কুরআনে কারীমের সবচেয়ে বেশি ভরসা প্রদানকারী কি শুধু এটা?
لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللّٰهِؕ-
(পারা ২৪, সূরা যুমার, আয়াত ৫৩)
কানযুল ঈমানের অনুবাদ: আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।
আমি আরয করলাম: জ্বি! আমাদের মতে এই আয়াতই হলো সবচেয়ে বেশি ভরসা প্রদানকারী আয়াত (এই আয়াতে আল্লাহ পাক সমস্ত গুনাহগারদের বলে দিয়েছে যে, আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ না হতে! নিশ্চয় আল্লাহ পাক সমস্ত গুনাহ ক্ষমা করে দেন)। ইমাম মুহাম্মদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: কিন্তু আমরা সমস্ত আহলে বাইতদের সর্বসম্মতিক্রমে ফয়সালা হলো কুরআনে কারীমে সবচেয়ে বেশি ভরসা প্রদানকারী আয়াতে কারীমা হলো এটি: (হিলইয়াতুল আউলিয়া, ৩/২০৯-২১০, হাদিস: ৩৭২৫)
وَ لَسَوْفَ یُعْطِیْكَ رَبُّكَ فَتَرْضٰىؕ(۵)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami