Share this link via
Personality Websites!
474735
9298
যিকির ও দরুদের অবশিষ্ট মাদানী ফুল
* দরূদ ও সালাম পাঠ করা আল্লাহ পাক এবং তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সন্তুষ্টির কারণ। (গুলদস্তায়ে দরূদ ও সালাম, পৃ:১২) * বরকত অর্জন, মারিফাত অর্জন এবং হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নৈকট্য লাভের জন্য অধিক পরিমাণে দরূদ ও সালাম পাঠের চেয়ে বড় কোনো মাধ্যম নেই। (গুলদস্ত দরূদ ও সালাম, পৃ:১৭) * দরূদ শরীফ হলো দোয়া কবুল হওয়ার মাধ্যম। (ফিরদাউসুল আখবার, ২/২২, হাদিস: ৩৫৫৪) * দরূদ শরীফ সমস্ত পেরেশানী দূর করার জন্য এবং সকল প্রয়োজন পূরণের জন্য যথেষ্ট। (দুররে মানসূর, পারা: ২২, সূরা: আহযাব, আয়াত: ৫৬-এর অধীনে, ৬/৬৫৪, সংক্ষেপিত) * দরূদ শরীফ গুনাহের কাফফারা। (জালাউল আফহাম, পৃ:২৩৪) * সদকার স্থলাভিষিক্ত, বরং সদকা থেকেও উত্তম। (জাজবুল কুলুব, পৃ:২২৯) * দরূদ শরীফ দ্বারা বিপদ-আপদ দূর হয়। * রোগব্যাধি থেকে আরোগ্য লাভ হয়। * ভয় দূর হয়। * জুলুম থেকে মুক্তি লাভ হয়। * শত্রুদের ওপর বিজয় অর্জিত হয়। * দরূদ শরীফ পাঠ করলে কিয়ামতের ভয়াবহতা থেকে মুক্তি লাভ হয়। * মৃত্যুর যন্ত্রণায় সহজতা হয়। * দুনিয়ার ধ্বংসাত্মক বিষয়াদি থেকে মুক্তি মিলে। * অভাব-অনটন দূর হয়। * ভুলে যাওয়া জিনিস মনে পড়ে যায়। (জযবুল কুলুব, পৃ:২২৯)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আল্লাহ পাকের নেয়ামত পাওয়াকালীন দোয়া
দাওয়াতে ইসলামীর সপ্তাহিক ইজতিমার সিডিউল অনুযায়ী “আল্লাহ পাকের নেয়ামত পাওয়াকালীন দোয়া” মুখস্ত করানো হবে। দোয়াটি হলো:
هٰذَا مِنۡ فَضۡلِ رَبِّیۡ
কানযুল ঈমানের অনুবাদ: এটি আমার রবের অনুগ্রহ।
(ফয়যানে দোয়া, পৃ:২৬০)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami