Share this link via
Personality Websites!
474715
9298
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আজকের বয়ানের বিষয়বস্তু হলো শাফাআতে মুস্তফা। আজকে আমরা শাফাআতের বয়ান শুনবো * কিয়ামতের দিন আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শান কেমন হবে * রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কী অসাধারণ শান, শানে মাহবুব সহকারে তাঁর গোলামদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে পৌঁছিয়ে দিবেন * এই প্রসঙ্গে কুরআনে পাকের আয়াত এবং রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রিয় হাদিসে মুবারাকা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হযরত হারব বিন সুরাইজ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একবার আমি ইমাম যয়নুল আবেদীন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর শাহজাদা ইমাম মুহাম্মদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খেদমতে উপস্থিত হলাম আর আরজ করলাম: হে প্রিয় ইমাম! ইরাকবাসীরা বলছে: কিয়ামতের দিন রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami