Share this link via
Personality Websites!
474731
9298
সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে বিভিন্ন সময়ে দরুদে পাক পাঠ করার প্রতি উৎসাহ প্রদান করা হয়ে থাকে এবং দরুদ শরীফ পাঠ করার তাকিদ তো “৭২ নেক আমল” এর মধ্যেও রয়েছে, অতএব “৭২ নেক আমল” এর মধ্যে একটি আমল হলো ৮ নম্বর “আপনি কি আজকে কমপক্ষে ৩১৩বার দরুদ শরীফ পড়েছেন? এই নেক আমলের উপর যদি আমরা আমল করি তবে আমরা দরুদ ও সালাম পাঠ করতে অভ্যস্ত হয়ে যাবো। সুতরাং দরুদ ও সালাম পাঠ করার অভ্যস্ত হওয়ার জন্য নেক আমলের উপর আমল করুন, সব সময় নিজের কাছে একটি তাসবীহ অবশ্যই রাখুন যার মাধ্যমে প্রতিদিন একটি নির্দিষ্ট সংখ্যা দরুদ শরীফ পড়তে থাকবেন। এই সকল অভ্যাসগুলোকে ধারণ করার জন্য আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে এটির বিভাগে নিজের খেদমত পেশ করুন এবং দুনিয়া ও পরকালের বরকত অর্জন করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! যিকির ও দরুদের কিছু মাদানী ফুল শ্রবণ করার সৌভাগ্য অর্জন করুন। আগে ২টি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী শুনে নিন: (১) তিনি বলেন: আপন রবের যিকিরকারী আর যে যিকির করে না তাদের উদাহরণ হলো জীবিত আর মৃতের মতো। (বুখারী, ৪/২২০, ৬৪০৭) (২): বললেন: কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার সবচেয়ে নিকটবর্তী থাকবে ওই ব্যক্তি যে আমার উপর অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। (তিরমিযী, ২/২৭, হাদিস: ৪৮৪) * যিকরুল্লাহ সর্বাদাই রুহানী খোরাক। * কিছু কিছু আউলিয়ায়ে কেরাম তিন বছর ধরে কোন পানি পান করেননি কিন্তু জীবিত থাকতেন যিকরুল্লাহর কী বরকত। (মিরাতুল মানাজীহ, ৭/৩২০) * অধিকহারে আল্লাহর যিকির করো,
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami