Share this link via
Personality Websites!
474730
9298
যেমন অবস্থা, অতএব! আমাদের ভেতর মদীনার প্রেম থাকা দরকার। আল্লাহ পাক আমাদেরকে এই ভালোবাসা নসীব করুক।
(৪): চল্লিশটি হাদিস মুখস্ত করে নিন!
আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি দ্বীনি বিষয় সম্বলিত ৪০টি হাদিস মুখস্ত করে আমার উম্মত পর্যন্ত পৌঁছে দিবে, আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করবো এবং তার জন্য সাক্ষী দিবো।
(মিশকাতুল মাসাবীহ, অংশ: ১, ৬৮/২৫৮)
! سُبْحَانَ الله শাফাআতের উপযুক্ত হওয়ার জন্য এটাও কত সুন্দর পদ্ধতি। হাদিস মুখস্ত করুন! আফসোসের বিষয় হলো বর্তমান আমাদের হাদিস মুখস্ত করার চিন্তাধারা খুব কম, আগেকার মুসলমানরা হাজারো কিলোমিটার হেঁটে গিয়ে হাদিস মুখস্ত করতেন, এখন তো হাদিস মুখস্ত করা, হাদিস পড়া অনেক কঠিন হয়ে গেছে। اَلْحَمْدُ لِلّٰه আল মদীনাতুল ইলমিয়া ৪০টি হাদিস সম্বলিত কিতাব বের করেছে, যেমন * مُنْتَخَب اَحَادِیث * فِیضانِ چَہَل حدیث * اَرْبَعِیْنِ حَنْفِیَّہ * اَلْاَ رْبَعينُ النَّوَوِيَّہ * اَرْبَعِیْنِ عَطَّارْ। এসব কিতাবাদি মাকতাবাতুল মদীনা থেকে হাদিয়ার বিনিময়ে সংগ্রহ করুন! অথবা দাওয়াতে ইসলামীর ওয়েবসাইট www.dawateislami.net থেকে ডাউনলোড করুন। اِنْ شَآءَ الله ৪০টি হাদিস মুখস্ত করার ফযিলত অর্জন করতে সহায়ক হবে।
নেক আমল নম্বর ৮ এর প্রতি তাকিদ
! سُبْحَانَ الله হে আশিকানে রাসূল! দরুদ শরীফ সংক্ষিপ্ত ও আজিমুশ শান আমল কিন্তু এটির সাওয়াব কত চমৎকার যে, এর বরকতে হুযুরে আনওয়ার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শাফাআত ওয়াজিব হয়ে থাকে। সুতরাং শাফাআতে মুস্তফার হকদার হতে অধিকহারে দরুদে পাক পাঠ করুন। اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলের দ্বীনি
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami