Share this link via
Personality Websites!
474729
9298
সুপারিশকারী নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেছেন: شَفَاعَتِيْ يَوْمَ الْقِيَامَةِ حَقٌّ কিয়ামতের দিন আমার শাফাআত সত্য فَمَنْ لَمْ يُؤْمِنْ بِهَا لَمْ يَکُنْ مِنْ أَهْلِهَا যে এর উপর ঈমান আনবে না সে (শাফাআতের) উপযুক্ত থাকবে না। (জামে সগীর, পৃ:৩০১, হাদিস: ৪৮৯৬)
আজ এই বিশ্বাস রাখতে হবে যে, শাফাআতে কুবরার অধিকারী হলেন আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم। আজ এই বিশ্বাস রাখতে হবে যে, কিয়ামতের দিন রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আল্লাহ পাকের মাহবুব হওয়ার যেই শান সেটা দেখানো হবে, তিনি শাফাআত করবেন এবং গুনাহগারদেরকে জান্নাতে পৌঁছিয়ে দিবেন।
হাদিসে পাকে রয়েছে:
مَنْ زَارَ قَبْرِيْ وَجَبَتْ لَهُ شَفَاعَتِيْ
অর্থাৎ যে আমার কবরের যিয়ারত করল, তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। (দারে কুতনী, পৃ:২১৭, হাদিস: ২৬৬৯)
! سُبْحَانَ الله প্রতীয়মান হলো; যে ব্যক্তি মদীনা শরীফে উপস্থিত হয়ে যায়, নূরানী রওযার যিয়ারত করার সৌভাগ্য অর্জন করে, তার জন্য সুপারিশ ওয়াজিব হয়ে যায়। অতএব আপন হৃদয়ে মদীনার শরীফের ভালোবাসা বৃদ্ধি করা উচিত, চেষ্টা করা দরকার যে, কিভাবে আমাদেরও মদীনায়ে পাকের হাজিরী নসীব হয়, এজন্য অধিকহারে দরুদ পাঠ করুন * মদীনার স্মরণে কান্না করুন * এর সাথে সাথে মদীনায় যাওয়ারও চেষ্টা করুন, প্রয়োজন হলে লোক নিজের প্লাট বিক্রি করে দেয়, গাড়ি বিক্রি করে দেয়, অল্প অল্প করে টাকা সঞ্চয় করে, যেখানে দুনিয়াবী প্রয়োজনের জন্য এসবকিছু করা যায় তাহলে মদীনা যাওয়ার জন্য কেন করা যায় না। যাইহোক! যার যতটুকু স্পৃহা, যার
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami