Share this link via
Personality Websites!
474728
9298
اَسْئَلُکَ الشَّفَاعَۃَ یَارَسُوْلَ اللهِ! اَسْئَلُکَ الشَّفَاعَۃَ یَارَسُوْلَ اللهِ!
ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমরা অসহায়রা আপনার শাফাআত ভিক্ষা চাইছি।
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের ওই আমলও ধারণ করা উচিত যা আমাদেরকে শাফাআতের উপযুক্ত করে তুলে আর ওই কার্যাদি থেকেও বেঁচে থাকা উচিত যা আমাদের সুপারিশ থেকে বঞ্চিত হওয়ার কারণ হয়।
হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: একদিন আমি জিজ্ঞাসা করলাম: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! কিয়ামতের দিন আপনার শাফাআতের সৌভাগ্য কে অর্জন করবে? قَالَ:لَااِلَهَ اِلَّااللهُ خَالِصًامِنْ قَلْبِہِ অর্থাৎ যে অন্তরের একনিষ্ঠতার সাথে কালিমায়ে তায়্যিবা পাঠ করবে, সে শাফাআতের উপযুক্ত। (বুখারী, পৃ:১০০, হাদিস: ৯৯)
اَلْحَمْدُ لِلّٰه শাফাআতের উপযুক্ত করা এই নেকী (অর্থাৎ ঈমানের দৌলত) তো আমাদের নসীব হয়েছে, اَلْحَمْدُ لِلّٰه আমরা সকলে মুসলমান। আল্লাহ পাকের বড় দয়া যে, তিনি আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন, আল্লাহ পাক আমাদেরকে এর উপর অটলতা নসীব করুক। হায়! আমরা যেন মৃত্যু পর্যন্ত মুসলমান থাকি। কখনো যেন এক সেকেন্ড (Second) এর কোটি ভাগের এক ভাগের জন্যও আমরা ঈমান থেকে আলাদা না হই।
প্রিয় ইসলামী ভাইয়েরা! কিয়ামতের দিন শাফাআতে মুস্তফা পাওয়ার জন্য আজ, এই দুনিয়াবী জীবনে শাফাআতের প্রতি পরিপূর্ণ ঈমান রাখাও জরুরী। হাদিসে পাকে রয়েছে:
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami