Share this link via
Personality Websites!
474727
9298
সাহাবিয়ে রাসূল হযরত আনাস বিন মালেক رَضِیَ اللهُ عَنْہُ বলেন: একবার আমি আরজ করলাম: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! কিয়ামতের দিন আমার জন্যও শাফাআত করিয়েন। বললেন: اَنَا فَاعِلٌ হ্যাঁ! করবো। ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! * আচ্ছা কিয়ামতের দিন আমরা আপনাকে কোথায় খুঁজবো? বললেন: পুলসিরাতের পাশে আসিও * আমি বললাম: যদি ওখানে না পাই তাহলে কোথায় যাবো? বললেন: তাহলে মিযানের পাল্লায় আসবে * আমি বললাম: ওখানেও যদি না পায় তবে? বললেন: হাউজে কাউসারে আসবে। (তিরমিযী, পৃ:৫৭৮, হাদিস: ২৪৩৩)
মূলত তিনি বলছেন: হে আনাস! আমাকে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হবে এই ৩টি জায়গায়। আমি পুলসিরাতের নিকটে رَبّ سَلِّم বলতে থাকবো, আমার উম্মতের নিরাপত্তার জন্য দোয়া করতে থাকবো।
এরপর মিযানের পাল্লায় আমাকে লোকদের প্রয়োজন হবে * আমল ওজন করা হবে * কারো গুনাহের পাল্লা ভারী হবে * কারো একটি নেকী কম হবে * কারো হাজার নেকী কম হবে * কেউ কেউ মাথা থেকে পা পর্যন্ত গুনাহগার হবে * এমন সময় আমার গোলামদের নেকীর পাল্লা ভারী করাতে থাকবো।
তৃতীয় জায়গা হলো হাউজে কাউসার, আমার গোলামরা কিয়ামতের দিন কঠিন পিপাসার কারণে দুর্বল হয়ে পড়বে, আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করিয়ে পরিতৃপ্ত করতে থাকবো।
আল্লাহ পাক আমরা গুনাহগারদের উপর দয়া করুক! হায়! আমরা বদ নসীবদেরও যেন শাফাআতের সৌভাগ্য নসীব হয়। আসুন! রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে আবেদন করি:
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami