Share this link via
Personality Websites!
474726
9298
আমার উম্মতেরা একা রয়ে গেল। আমি আরজ করব: یَارَبِّ! اُمَّتِیْ، اُمَّتِیْ! হে রব্বে রহমান! আমার উম্মত! আমার উম্মত। ইরশাদ হবে: হে প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আপনার ইচ্ছা? আমি আরজ করব: দয়ালু মাওলা! এদের হিসাব দ্রুত করুন। ব্যস আমি সুপারিশ করতে থাকবো, করতে থাকবো, এই পর্যন্ত যারা জাহান্নামে পৌঁছে গেছে, তাদেরও মুক্তি মিলবে, আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে আনবো, এই পর্যন্ত যে জাহান্নামে নিযুক্ত ফেরেশতা হযরত মালেক (عَلَیْہِ السَّلَام) আরজ করবে: হে প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আপনি আপনার উম্মতের মধ্যে গযবের নাম-নিশানাও রাখতে দেননি (মু’জামু আউসাত, ২/১৭৮, হাদিস: ২৯৩৭) (অর্থাৎ সবাইকে জাহান্নাম থেকে বের করে নিয়েছেন)।
কিয়ামতের দিন রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর গুনাহগার উম্মতের উপর কেমন দয়া করবেন, উম্মতের প্রতি কেমন ভালোবাসা প্রকাশ করবেন! তিনি তো জান্নাতের মালিক, চাইলে তো সবার আগে জান্নাতে তাশরিফ নিতে পারেন বরং জান্নাতের দরজা তিনিই খুলবেন কিন্তু উৎসর্গিত হোন! এমন মহান ভালোবাসার প্রতি! আমরা গুনাহগারদের উপর এমন দয়ার উপর উৎসর্গিত হোন! রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কেমন অনন্য আচরণ হবে!
এটি তো শুধুমাত্র দুনিয়াবী দিক দিয়ে বুঝানোর একটি দৃষ্টান্ত (Example); যদি কোন মায়ের বাচ্চা হারিয়ে যায়, তার অবস্থা কেমন হবে, কেমন তৎপর, কেমন ভালোবাসা আর কী রকম চিন্তিত হয়ে তার বাচ্চাকে খুঁজবে, আমাদের প্রিয় নবী عَلَیْہِ السَّلَام কিয়ামতের দিন সেইভাবে তাঁর গোলামদের খুঁজতে থাকবেন।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami