Share this link via
Personality Websites!
474725
9298
নিয়ে যাবেন (২): দ্বিতীয়টি হলো শাফাআতের অনুমতি (Permission) দান করা হবে, দুইটি থেকে যেকোন একটি গ্রহণ করুন! হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেন: فَاخْتَرْتُ الشَّفَاعَةَ، لِاَ نَّهَا أَعَمُّ وَ اَکْفَیٰ আমি শাফাআতটি গ্রহণ করে নিয়েছি কেননা এতে লাভবান হবো বেশি (ইবনে মাজাহ, পৃ:৬৯৯, হাদিস: ৪৩১১) (অর্থাৎ শাফাআতের মাধ্যমে অর্ধেক নয় বরং সমস্ত উম্মতকে ক্ষমা করিয়ে নিবো) * প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: شَفَاعَتِيْ لِلْهَالِكِيْنَ مِنْ اُمَّتِيْ আমার শাফাআত আমার উম্মতের ওইসব লোকদের জন্য যাদেরকে গুনাহে কবীরা ধ্বংস করে দিয়েছে (মু’জামু কবীর, ১০/১০৫, হাদিস: ১৯৩১৫) * এক রেওয়ায়েতে বলা হয়েছে: شَفَاعَتِي لِأَهْلِ الْكَبَائِرِمِنْ أُمَّتِيْ আমার শাফাআত আমার উম্মতের মধ্যে যারা কবীরা গুনাহ করেছে তাদের জন্য (আবু দাউদ, পৃ:৭৪৬, হাদিস: ৪৭৩৯) * আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কতজন লোকের জন্য সুপারিশ করবেন? বললেন: اِنِّي لَاَرْجُو اَنْ مَا عَلَى الْاَرْضِ مِنْ شَجَرَةٍ وَمَدَرَةٍ اَشْفَعَ يَوْمَ الْقِيَامَةِ عَدَدَ পৃথিবীর বুকে যতগুলো বৃক্ষ ও পাথর রয়েছে কিয়ামতের দিন তাদের সমপরিমাণ লোককে শাফাআত করবেন। (মুসনদে আহমদ, পৃ:৯/৭, হাদিস: ২৩৫৮৯)
উম্মতের প্রতি প্রিয় নবীর ভালোবাসা
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হলেন ওই মহান ব্যক্তিত্ব * যাকে আরশে আযীমে বসানে হবে * ওই উচ্চ মর্যাদার অধিকারী যাকে জান্নাতের চাবি দান করা হবে * তিনি হলেন জান্নাতের মালিক * তিনি হলেন কাসিমে নেয়ামত (তথা নেয়ামত বন্টনকারী) * তিনিই হলেন রবের মাহবুব। সুতরাং উৎসর্গিত হোন! আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমরা গুনাহগারদের কী পরিমাণ ভালোবাসেন! হাদিসে পাকে রয়েছে: আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام এর জন্য স্বর্ণের মিম্বর রাখা হবে, সমস্ত নবীরা আপন আপন মিম্বরে তাশরিফ নিবেন কিন্তু আমার মিম্বরটি খালি থাকবে, আমি সেটার উপর বসবো না, আমার ভয় হবে যে এমন যেন না হয়; আমাকে জান্নাতে পাঠানো হলো আর
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami